ইডেনে বাংলা বনাম সৌরাষ্ট্র রঞ্জি ফাইনাল বিনামূল্যে দেখার সুযোগ দিল সিএবি, থাকছে চমক

ইডেনে রঞ্জি ট্রফি ফাইনাল বিনামূল্যে স্টেডিয়ামের গ্যালারিতে বসে দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। মাঠে থাকবেন বাংলার রঞ্জিজয়ী দলের সদস্যরা। একাধিক চমক রাখছে সিএবি।

রঞ্জি ট্রফি ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলা ও সৌরাষ্ট্র। বৃহস্পতিবার থেকে শুরু হাইভোল্টেজ ম্যাচ। সাজো সাজো রব ইডেন গার্ডেন্সে। ২০১৯-২০ মরশুমের রঞ্জি ফাইনালে বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নেওয়ার দৌলতে চ্যাম্পিয়ন হয়েছিল জয়দেব উনাদকাটের নেতৃত্বাধীন সৌরাষ্ট্র। বাংলার কাছে তাই এই ফাইনাল বদলার ম্যাচও।

 রঞ্জি ফাইনাল বিনামূল্যে দেখার সুযোগ দিল সিএবি

লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন বাংলা এবার যে ফর্মে রয়েছে সেই ধারাবাহিকতা দেখাতে পারলে রঞ্জি জয়ের খরা মিটবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দলকে উজ্জীবিত করছেন লক্ষ্মীরতন, মনোজ তিওয়ারি, সৌরাশিস লাহিড়ীরা। ড্রেসিংরুমে দারুণ পরিবেশ বজায় রয়েছে। প্রত্যেকে সেরাটা দিতে নিজেদের উজাড় করে দিচ্ছেন। ফাইনালে উঠেও নির্লিপ্ত বাংলা শিবির ফোকাস স্থির রাখছে, আর তা হলো ট্রফি জয়। ঘরের মাঠে বাংলার জন্য গলা ফাটাতে ক্রিকেটপ্রেমীদের মাঠে আসার আহ্বান যেমন দলের কোচিং স্টাফরা জানাচ্ছেন, তেমনই জানাচ্ছেন সিএবি কর্তারাও। মনোজ তিওয়ারি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। ড্রেসিংরুমে ক্রিকেটারদের মধ্যে লড়াইয়ের বীজমন্ত্র গেঁথে দিচ্ছেন লক্ষ্মী। সবমিলিয়ে আত্মবিশ্বাসী হলেও আত্মতুষ্টি নেই বাংলা শিবিরে।

সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ইডেন গার্ডেন্সের বি, সি, কে এবং এল ব্লকের লোয়ার টিয়ারে বসে সাধারণ দর্শকরা খেলা দেখতে পারবেন। ক্লাব হাউসের গ্যালারিও যে ভরে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। বি ও সি ব্লকে প্রবেশ করতে হবে ৩ ও ৪ নম্বর গেট দিয়ে এবং কে ও এল ব্লকের জন্য ব্যবহার করতে হবে ১৪ ও ১৭ নম্বর গেট। ক্লাব হাউসের পাশের দুটি গ্যালারির চারটি ব্লকে বসে বিনামূল্যে খেলা দেখা যাবে। ক্রিকেটপ্রেমীদের বেশি সংখ্যায় খেলা দেখতে আসার আহ্বান জানান স্নেহাশিস।

ফাইনালের মহড়ায় কাল থেকেই নেমে পড়বে দুই দল। ১৯৮৯-৯০ মরশুমে বাংলা যখন রঞ্জি জিতেছিল সেই সময় বাংলা দলে ছিলেন স্নেহাশিস। ফাইনালে তিনি খেলেননি। স্নেহাশিস এখন সিএবি সভাপতি। বাংলা ইডেনেই দিল্লিকে হারিয়ে রঞ্জি জিতেছিল। সেবার খেলাটি হয়েছিল মার্চের ২৩ থেকে ২৮ তারিখ অবধি। বাংলা দলে ছিলেন প্রণব রায়, ইন্দুভূষণ রায়, অরুণ লাল, সৌরভ গঙ্গোপাধ্যায়, অশোক মালহোত্রা, রাজা ভেঙ্কট, সম্বরণ বন্দ্যোপাধ্যায় (অধিনায়ক), দত্তাত্রেয় মুখোপাধ্যায়, রাজীব শেঠ, শরদিন্দু মুখোপাধ্যায় ও উৎপল চট্টোপাধ্যায়। বাংলার সেই রঞ্জিজয়ী দলের সদস্যদের ফাইনাল দেখতে আসার বন্দোবস্ত করছে সিএবি। সম্বরণ ম্যাচ শুরুর আগে ইডেন বেল বাজাবেন। জানা গিয়েছে, ফাইনালে ডিআরএস ব্যবহার করতে পারবে দুই দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+