Ranji Trophy: দিল্লি ক্রিকেটে শাস্তির বিরাট বিতর্ক, কর্তার নির্দেশে হোটেল বন্দি আইপিএল খেলা ক্রিকেটার
খারাপ পারফরম্যান্সের জন্য ক্রিকেটারদের দল থেকে বাদ যাওয়ার ঘটনা নতুন কোন বিষয় নয়। ঘরোয়া থেকে আন্তর্জাতিক ২২ গজের দুনিয়ায় সঠিক পারফরম্যান্স করতে না পারলেই দল থেকে বাদ পরতে হয় ক্রিকেটারদের। কিন্তু তাই বলে কোনও ক্রিকেটারকে দল থেকে বাদ দিয়ে তাঁকে হোটেলে বন্দি করে রাখার ঘটনা ক্রিকেটে দুনিয়ায় বিরল। কিন্তু এমনই ঘটনা ঘটেছে দিল্লি ক্রিকেটে।
আয়ুষ বাদোনি ঘরোয়া এবং আইপিএল সার্টিকে পরিচিত নাম। কিন্তু তাঁকেই পড়তে হয়েছে একটি বিতর্কিত শাস্তির কবলে। দিল্লি ক্রিকেট দলের অন্যতম ভরসা আয়ুষ এ বার ফর্মে নেই। তাই তাঁকে শিক্ষা দিতে চেয়েছিলেন দিল্লি ক্রিকেট সংস্থার এক প্রভাবশালী কর্তা, এমনটাই খবর সংবাদ সংস্থা পিটিআইয়ের। শুধু তাঁকে দল থেকে বাদ নিয়েই খান্ত হননি একইসঙ্গে তাঁকে হোটেলে বন্দি করে রাখার মতো লজ্জাজনক কাজও করেছেন।

পিটিআইকে দিল্লি ক্রিকেটের এক সূত্র বলেন, বলেন, 'ক্ষিতীজকে খেলানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল। এরজন্য বাদোনিকে ১৫ জনের স্কোয়াডেও রাখা হয়নি। স্কোয়াডে না থাকলে বোর্ডের ম্যাচ ফি-ও পাবে না। ১৫ জন ক্রিকেটারই বোর্ডের তরফে ম্যাচ ফি পেয়ে থাকে। ১৫ জনের দলে না থাকলে যেহেতু প্লেয়ার-ম্যাচ অফিসিয়ালদের এরিয়ায় থাকতে পারবে না, সে কারণে ওকে টিম হোটেলেই রেখে দেওয়া হয়।'
দিল্লি ক্রিকেটে রাজনীতি বা গোষ্ঠী কোন্দল নতুন কিছু নয়, কিন্তু তার জন্য একজন ক্রিকেটারের বিরুদ্ধে এমন ব্যবস্থা সত্যি্ই বিরল। অনেক ক্ষেত্রেই দেখা যায় ১৫ দলের দলে না থাকলেও ক্রিকেটাররা মাঠে আসেন। সেক্ষেত্রে তাঁরা বসেন ভিআইপি গ্যালারিতে। এক্ষেত্রে প্রশ্ন উঠছে তাহলে আয়ুষ বাদোনিকে কেন মাঠে আনা হল না।
যদিও দিল্লি ক্রিকেট সংস্থার এক কর্তা যুক্তি দিয়েছেন, ' আয়ুষ বাদোনিকে মাঠে আনলে তাঁর জন্য দলের পক্ষ থেকেই খাবারের ব্যবস্থা করতে হত। বিসিসিআই তাঁর জন্য কোনও ব্যবস্থা করত না বা টাকাও দিত না। এমনকি ম্যাচের বিরতিতে তাঁর অনুশীলন করার সুযোগই ছিল না। কারণ স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে পঞ্জাব দলের শিবির চলছিল। তাই তাঁকে হোটেল রেখে আসা হয়।'












Click it and Unblock the Notifications