Ranji Trophy: বাংলা দলের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনার বার্তা সিএবির, ইডেনে কবে শুরু কেকেআরের অনুশীলন?
শেষের পথে ঘরোয়া ক্রিকেট মরশুম। ইতিমধ্যেই ঢাকে কাঠি পড়ে গিয়েছে আইপিএলের। লোকসভার ভোটের বছরে আইপিএলের জন্য এখনও টুর্নামেন্টের দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে সব দলই প্রস্তুতির পরিকল্পনা শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংস জানিয়ে দিয়েছে মার্চের প্রথম সপ্তাহ থেকেই তাদের শিবির শুরু হয়ে যাবে। পাশাপাশি প্রস্তুতি শিবিরের পরিকল্পনা চূড়ান্ত প্রীতি জিন্টার দল পঞ্জাবেরও।
এবার নাইট রাইডার্স শিবিরের প্রস্তুতির দিনক্ষণও প্রকাশ্যে চলে এল। কেকেআরের পক্ষ থেকে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো না হয়নি। তবে আগামী ১৫ মার্চ থেকে ইডেনে অনুশীলন শুরু করবে কেকেআর দল। রবিবার বাংলা বনাম বিহার ম্যাচ সমাপ্তির সঙ্গে সঙ্গেই ইডেনে রঞ্জি পর্ব এবারের মতো ইতি ঘটল।

কয়েকদিন আগেই আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছিলেন 'আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছি। একটা জিনিস পরিষ্কার, ভারতের মাটিতেই হবে পুরো আইপিএল। নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের জন্য অপেক্ষা করে রয়েছি আমরা। সেই মতো আমরা ঠিক করে নেব সব কিছু। নির্বাচনের সময় ও সূচি অনুসারের বিভিন্ন রাজ্যকে ম্যাচে আয়োজনের বেছে নেওয়া হবে।
অন্যদিকে একরাশ হতাশা নিয়েই এবারের মতো রঞ্জি মরশুম শেষ করছে বাংলা। গতবার রঞ্জি ট্রফি রানার্স হয়েছিল বাংলা দল। এবার নক আউটে যেতেই ব্যর্থ হল বাংলা। সমালোচনার মুখে পড়েছে বাংলা দলের পারফরম্যান্স। শুধু রঞ্জি নয় একইসঙ্গে সৈয়দ মুস্তকা আলি হোক বা বিজয় হাজারে ট্রফি বছর ভর ব্যর্থতাই সঙ্গী বাংলা দলের।
এই পরিস্থিতিতে বাংলা দলের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনায় বসতে চলেছে সিএবি। আপাতত দিন সাতেকের বিরতি। তারপরই দলের পারফৱম্যান্স নিয়ে ময়নািতদন্তে বসার কথা জানিয়ে দিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় । মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন সিএবি সভাপতি। ফিরে এসে বাংলা দলের ম্যানেজমেন্টের সঙ্গে পারফরম্যান্স নিয়ে পর্যালোচনায় বসার কথা জানিয়ে দিলেন স্নেহাশিস।












Click it and Unblock the Notifications