একাধিক চমক রেখে রঞ্জি ট্রফির দল ঘোষণা করল বাংলা, জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার

একাধিক চমক রেখে রঞ্জি ট্রফির দল ঘোষণা করল বাংলা, দলে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার

রঞ্জি ট্রফির দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ঘরোয়া ক্রিকেটের সব থেকে বড় টুর্নামেন্ট। ১০ ফেব্রুয়ারি দলগুলিকে ম্যাচ ভেন্যুতে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে।

একাধিক চমক রেখে রঞ্জি ট্রফির দল ঘোষণা করল বাংলা, দলে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার

মঙ্গলবার রঞ্জি ট্রফির জন্য ২২ সদস্যের বাংলা দল ঘোষণা করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। অভিজ্ঞতা এবং তারুন্যের মিশেলে বেছে নেওয়া নেওয়া হয়েছে এই দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের জন্য দলে নেই ঋদ্ধিমান সাহা। দল থেকে বাদ পড়েছেন দীর্ঘদিন বাংলার উইকেটরক্ষকের দায়িত্ব সামলানো শ্রীবৎস গোস্বামী। রানের খরাই তাঁর বাদ পড়ার মূল কারণ।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুরন্ত বোলিং করার পুরস্কার পেলেন বাংলার তরুণ পেসার রবি কুমার। বাংলার দলে জায়গা করে নিয়েছেন রবি। ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে চারটি উইকেট পেয়েছিলেন রবি। শুধু ফাইনালেই নয় অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বিরুদ্ধেও দুরন্ত বোলিং করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই উইকেট পেয়েছিলেন এই তরুণ। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি-ই। প্রতিবেশী দেশটির যুব দলের বিরুদ্ধে মাত্র ১৪ রান খরচ করে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন রবি কুমার।

মঙ্গলবার বাংলার নির্বাচকমণ্ডলী যে দল ঘোষণা করেছে তার অধিনায়ক নির্বাচিত করা হয়েছে অভিমন্যু ঈশ্বরণকে। তাঁর নেতৃত্বেই ২০১৯-২০ মরসুমে ফাইনাল খেলেছিল বাংলা দল। বাংলার এই দলে রয়েছেন ঈশান পোড়েলের ভাই অভিষেক পোড়েলও। শ্রীবৎসের পরিবর্তে আসন্ন রঞ্জিতে ট্রফিতে উইকেটের পিছনে গ্লাভস হাতে দেখা যাবে অভিষেককে।

বাংলা রঞ্জি ট্রফির লিগ পর্বের ম্যাচ খেলবে কটকে। রবি কুমারের সঙ্গে বাংলার বোলিং অ্যাটাকের দায়িত্বে রয়েছেন নীলকন্ঠ দাস, মুকেশ কুমার এবং ঈশান পোড়েল। স্পিন আক্রমণ সামলানোর জন্য থাকছেন শাহবাজ আহমেদ, প্রদীপ্ত প্রামানিক, ঋত্বিক চট্টোপাধ্যায়। বাংলার রঞ্জি দলে রয়েছেন রাজ্যের মন্ত্রী তথা বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি। জানুয়ারি মাসে সিএবি যে দল বেছে নিয়েছিল সেই দলেও জায়গা পেয়েছিলেন মনোজ।

রঞ্জি ট্রফির জন্য ঘোষিত ২২-সদস্যের বাংলা দল:

অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), মনোজ তিওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, অভিষেক রমন, সুদীপ ঘরামি, অভিষেক দাস, ঋত্বিক চট্টোপাধ্যায়, ঋত্বিক রায় চৌধুরী, অভিষেক পোড়েল, শাহবাজ আহমেদ, সায়ন শেখর মণ্ডল, আকাশ দীপ, ইশান পোড়েল, মুকেশ কুমার, কাজী জুনেইদ সইফি, শাকির হাবিব গান্ধী, প্রদীপ্ত প্রামানিক, গীত পুরি, নীলকণ্ঠ দাস, করণ লাল, রবি কুমার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+