Ranji Trophy: অভিষেকের অনবদ্য শতরানেও লক্ষ্মীর মস্তিষ্ক! রঞ্জিতে ছত্তিশগড়ের বিরুদ্ধে জয়ের আশা কমছে বাংলার

Ranji Trophy: প্রকৃতির খামখেয়ালিপনাতেই ইডেনে রঞ্জি ট্রফির ম্যাচে ছত্তিশগড়ের বিরুদ্ধে পুরো পয়েন্ট তোলার আশা কমছে বাংলার। দুই দিন মিলিয়ে মোট খেলা হলো ১২৮ ওভার।

গতকাল হয়েছিল ৭৩ ওভার। আজ মেঘলা ও কুয়াশার কারণে পর্যাপ্ত আলোর অভাবে প্রথম সেশনে খেলাই হয়নি। তৃতীয় সেশনেও নির্ধারিত সময়ের আগে খেলা বন্ধ হয় আলো কমে আসায়। হাতে রয়েছে ২ দিন। তার মধ্যে ছত্তিশগড়ের ২০ উইকেট তোলা অসম্ভবই বলা চলে।

Ranji Trophy: অভিষেকের অনবদ্য শতরানেও লক্ষ্মীর মস্তিষ্ক!

দ্বিতীয় দিনে বাংলার প্রাপ্তি বলতে উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েলের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম শতরান। গতকাল দিনের শেষে বাংলার স্কোর ছিল ৪ উইকেটে ২০৬। অনুষ্টুপ মজুমদার ৫৫ ও অভিষেক ৪৭ রানে অপরাজিত ছিলেন। আজ ৮৫.২ ওভারে বাংলার পঞ্চম উইকেট পড়ে ২৪৭ রানে।

অনুষ্টুপ মজুমদার ১১টি চারের সৌজন্যে ১১৮ বলে ৭১ রান করে সৌরভ মজুমদারের শিকার হন। এরপর শুভম চট্টোপাধ্যায়কে নিয়ে অভিষেক দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তবে অভিষেক ম্যাচে শুভম বড় রান পেলেন না। তিনটি চারের দৌলতে ৬১ বলে ২১ রান করে শশাঙ্ক সিংয়ের বলে লেগ বিফোর হন শশাঙ্ক। ১০৬ ওভারে ২৯৩ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলা।

এরপরই শতরান পূর্ণ করেন অভিষেক। ১১৫তম ওভারের দ্বিতীয় বলে অভিষেক আউট হলে ৩২৬ রানে বাংলার সপ্তম উইকেট পড়ে। অভিষেক ১৪টি চার ও একটি ছয়ের সাহায্যে ২১৯ বলে ১১৪ রান করেন। বাসুদেব বারেথের বলে বোল্ড হন তিনি। ৬ বলে পাঁচ রানের বেশি করতে পারেননি মহম্মদ কাইফ। ১১৫.২ ওভারে ৩৩১ রানে পড়ে বাংলার অষ্টম উইকেট।

এরপর করণ লাল ও সুরজ সিন্ধু জয়সওয়ালের অবিচ্ছেদ্য জুটি বাংলাকে সাড়ে তিনশো, ৩৭৫ পার করিয়ে দেয়। দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ১২৮ ওভারে ৮ উইকেটে ৩৮১। করণ ৪৫ বলে ২৪ ও সুরজ ৫১ বলে ৩৩ রানে অপরাজিত আছেন। সুরজের ব্যাট থেকে এসেছে পাঁচটি চার, একটি ছয়। সৌরভ মজুমদার, বাসুদেব বারেথ ও শশাঙ্ক সিং ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট রবি কিরণ ও জীবেশ বাট্টের।

লাল বলের ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটি অভিষেক উৎসর্গ করেছেন তাঁর বাবা-মাকে। এই শতরানকে কেরিয়ারের উপরের সারিতেই রাখবেন টেস্ট অভিষেকের স্বপ্ন দেখা অভিষেক। তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা ও অধিনায়ক মনোজ তিওয়ারির প্রতি।

অভিষেক জানান, হেড কোচ আজ রিপোর্টিং টাইমেরও ৪০ মিনিট আগে আসতে বলেছিলেন। সকালে শর্ট বলে প্র্যাকটিস করার জন্য। দিনের শেষে বুঝতে পারছি, এই পদক্ষেপ আমার কতটা উপকার করেছে। কোচ ও অধিনায়ক যেভাবে আস্থা রাখছেন, গাইড করছেন তাতে মুগ্ধ দিল্লি ক্যাপিটালসের এই ক্রিকেটার। উল্লেখ্য, শুভম আউট হওয়ার পরই আগ্রাসী শট খেলে বাংলাকে তিনশো পার করিয়ে দেন অভিষেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+