Ranji Trophy: বোলিং ব্যর্থতার পর এবার ব্যাটিং বিপর্যয়! কেরলের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে অস্বস্তি বাড়ছেই বাংলার

Ranji Trophy: রঞ্জি ট্রফিতে কেরলের বিরুদ্ধে ম্যাচে বাংলার অস্বস্তি বেড়েই চলেছে। গতকাল ডুবিয়েছিলেন বোলাররা। আজ আচমকা ব্যাটিং বিপর্যয়ে বাংলার তিন পয়েন্ট দখলও মরীচিকা হয়ে দাঁড়িয়েছে।

১০৭ রানে দ্বিতীয় উইকেট পড়েছিল বাংলার। সেখান থেকে ১৫১ রানের মাথায় পড়ে যায় অষ্টম উইকেট। নক আউট পর্বে জেতার জন্য যেখানে বাংলার এই ম্যাচে জেতা দরকার ছিল, সেখানে মিরাকল ছাড়া এখন জয় অসম্ভব।

Ranji Trophy: বোলিং ব্যর্থতার পর এবার ব্যাটিং বিপর্যয়!

প্রথম দিনের শেষে কেরলের স্কোর ছিল ৯০ ওভারে ৪ উইকেটে ২৬৫ রান। আজ বাকি ৬ উইকেট তুলে নিতে বাংলার বোলারদের লাগে ৩৭.৩ ওভার। ১২৭.৩ ওভারে কেরল ৩৬৩ রানে অল আউট হয়ে যায়। সচিন বেবি ১২৪ রান করেন। অক্ষয় চন্দ্রন করেন ১০৬। বাংলার বোলারদের মধ্যে সফলতম শাহবাজ আহমেদ।

শাহবাজ ২৩.৩ ওভারে ২টি মেডেন-সহ ৭৩ রান খরচ করে চার উইকেট নেন। অঙ্কিত মিশ্র ৫টি মেডেন-সহ ৩৫ ওভার হাত ঘুরিয়ে ৮৪ রানের বিনিময়ে তিনটি উইকেট পেয়েছেন। ৮টি মেডেন-সহ ২৪ ওভারে ৬৫ রান দিয়ে ১ উইকেট ভারতীয় টেস্ট দলে ডাক পাওয়া আকাশ দীপের। সুরজ সিন্ধু জয়সওয়াল ও করণ লাল পেয়েছেন ১টি করে উইকেট।

বাংলার ওপেনিং জুটিতে ওঠে ৪৩ রান। রণজ্যোৎ সিং খাইরা ১৯ বলে ৬ রান করেছেন। অভিমন্যু ঈশ্বরণ ১১টি চারের সাহায্যে ৯৩ বলে ৭২ রান করে আউট হলে বাংলার স্কোর দাঁড়ায় ৩১.১ ওভারে ২ উইকেটে ১০৭। ১১৮ রানের মাথায় আউট হন সুদীপ ঘরামি। তিনি ৭৯ বলে ৩৩ রান করেন।

এরপরই বাংলার ব্যাটিং লাইন আপে ধস নামে। দলের ১২২ রানের মাথায় সাজঘরে ফেরেন অভিষেক পোড়েল (৮ বলে ২) ও অনুষ্টুপ মজুমদার (২ বলে ০)। মনোজ তিওয়ারি ১৭ বলে ৬ রান করে আউট হলে বাংলার স্কোর গিয়ে দাঁড়ায় ৬ উইকেটে ১২৯। শাহবাজ (১৯ বলে ৮) সাজঘরে ফেরেন দলের ১৪৫ রানের মাথায়। আকাশ দীপ (৭ বলে ৪) আউট হন ১৫১ রানের মাথায়।

নবম উইকেট জুটিতে করণ লাল ও সুরজ লড়াই চালাচ্ছেন। করণ ২৮ বলে ২৭ ও সুরজ ২৩ বলে ৯ রানে অপরাজিত। বাংলার স্কোর দিনের শেষে ৪৯ ওভারে ৮ উইকেটে ১৭২। এখনও পিছিয়ে ১৯১ রানে। কেরলকে দ্বিতীয় ইনিংসে কম রানে আটকাতে না পারলে বাংলার জয়ের সম্ভাবনা ক্রমেই ফিকে হবে। ১ পয়েন্ট পেলেও পরের পর্বে যাওয়ার আশা থাকবে না। জলজ সাক্সেনা ৩টি মেডেন-সহ ২০ ওভারে ৬৭ রানে ৭ উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+