Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ranji Trophy: রঞ্জি অভিষেকের অপেক্ষায় পূর্ব বর্ধমানের সুমন, বাংলা সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে অসমের বিরুদ্ধে

Ranji Trophy: কাল থেকে গুয়াহাটিতে রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বাংলা ও অসম। নক-আউট পর্বে যাওয়ার পথটা বাংলার পক্ষে কঠিন করে দিয়েছে প্রকৃতির খামখেয়ালিপনা।

কুয়াশা, মেঘ, বৃষ্টি, আলোর অভাবের নানা কারণে বেশ কয়েকটি পয়েন্ট নষ্ট হয়েছে বাংলার। প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটারও নেই। কারও চোট, কেউ বা জাতীয় দলে কিংবা ভারতীয় এ দলে।

Ranji Trophy: রঞ্জি অভিষেকের অপেক্ষায় পূর্ব বর্ধমানের সুমন

এত প্রতিকূলতা, প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলা শিবির চনমনে। এখনও বিশ্বাস রয়েছে বাকি ম্য়াচগুলিতে সরাসরি জয় ছিনিয়ে নেওয়া যাবে। সেই মিশনের প্রথম ধাপ অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে অসমের চ্যালেঞ্জ সামলানো। আগের ম্যাচেই অসম পরাস্ত হয়েছে। ফলে তাদের পক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াই।

এলিট বি গ্রুপে বাংলা রয়েছে পাঁচে, অসম আটে। তিনটি ম্যাচের ২টিতে হেরেছে অসম। বাংলা এখনও অপরাজেয়। ব্যাটিং বিভাগে রদবদলের সম্ভাবনা না থাকলেও প্রতিপক্ষকে চাপে ফেলতে টপ ও মিডল অর্ডারের চেয়ে ভালো রান প্রত্যাশা করছে দল। সৌরভ পাল যেমন অন্ধ্রের বিরুদ্ধে অভিষেক ম্যাচে ৯৬ করেছিলেন। ভরসা দিচ্ছেন শ্রেয়াংশ ঘোষ। তিনে নামা সুদীপ ঘরামিও চাইবেন বড় রান পেতে।

অনুষ্টুপ মজুমদার মিডল অর্ডারে বড় ভরসা। অন্ধ্র ম্যাচে ১২৫ করেছিলেন, ছত্তিশগড় ম্যাচে করেন ৭১। ইডেনে ছত্তিশগড়ের বিরুদ্ধেই প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম শতরান পাওয়ার পর উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল নিজের ছন্দ ধরে রাখতে মুখিয়ে থাকবেন। মনোজ তিওয়ারিও চাইবেন সামনে থেকে নেতৃত্ব দিতে।

বোলিং বিভাগে বাংলার বড় ভরসা মহম্মদ কাইফ ও সুরজ সিন্ধু জয়সওয়াল। তাঁদের সঙ্গী হতে পারেন সুমন দাস। পূর্ব বর্ধমানের জামালপুরের এই পেসারের লিস্ট এ অভিষেক হয়েছে ডিসেম্বরে। এবার তিনি রঞ্জি অভিষেকের অপেক্ষায়। ঈশান পোড়েলের স্থলাভিষিক্ত হতে পারেন।

জানা যাচ্ছে, সুমনের বাড়ি জামালপুরের চকদিঘী পঞ্চায়েতের অন্তর্গত গুড়েঘর গ্রামে। বাবা বিপিনকৃষ্ণ দাস হুগলির দশঘরায় একটি গয়নার দোকান চালান। মা গৃহবধূ। ইস্টার্ন রেলের প্রাক্তন ক্রিকেটার অমল দাসের কাছে প্রশিক্ষণ নেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভক্ত সুমনের লক্ষ্য দেশের হয়ে খেলা। ক্লাস এইটে পড়ার সময় থেকেই সিরিয়াস অনুশীন করতে থাকেন।

বর্ধমানের শিবাজী সংঘের হয়ে খেলা সুমনের জীবন অনেকটাই বদলে যায় ইস্টার্ন রেলের প্রাক্তন কোচ প্রদীপ মণ্ডলের কাছে গিয়ে। চন্দননগরে প্রদীপ মণ্ডলের ক্রিকেট আকাদেমিতে প্রদীপ মণ্ডলের তত্ত্বাবধানেই চলতে থাকে ব্যাটিং ও বোলিংয়ের অনুশীলন। কাস্টমসের হয়ে খেলে নজর কাড়েন। সুযোগ মেলে বাংলার বয়সভিত্তিক দল। সেই ধাপ পেরিয়ে এবার রঞ্জি অভিষেকের অপেক্ষা।

বাংলার স্পিন আক্রমণকে নেতৃত্ব দেবেন করণ লাল। প্রদীপ্ত প্রামাণিক ও অঙ্কিত মিশ্রর মধ্যে কে একাদশে থাকবেন তা নিয়ে চর্চা রয়েছে। অসমের মূল ভরসা অধিনায়ক রিয়ান পরাগ। দল তলানিতে থাকলেও পরাগ ছত্তিশগড়ের বিরুদ্ধে ১৫৫, কেরলের বিরুদ্ধে ১১৬ ও অন্ধ্রের বিরুদ্ধে ৭৫ রান করেছেন। ফলে তাঁকে দ্রুত ফেরাতে পারলে বাংলার কার্যসিদ্ধি অনেকটাই মসৃণ হয়ে যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+