Ranji Trophy: ঈশান-সুরজদের দুরন্ত বোলিং, কর্ণাটকের বিরুদ্ধে তিন পয়েন্ট ‌নিশ্চিত বাংলার

রঞ্জি ট্রফিতে কর্ণাটকের বিরুদ্ধে তিন পয়েন্ট নিশ্চিত করল বাংলা। শেষ দুই ম্যাচে ঘরের মাঠে বাংলার প্রাপ্তি ছিল মাত্র ১ পয়েন্ট করে। তবে কর্ণাটকের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে দুরন্ত পারফরম্যান্স বাংলা দলের। শুক্রবার ঈশান পোরেল এবং সুরজ সিন্ধু জয়সওয়ালদের বোলিং বিক্রমে তিন পয়েন্ট নিশ্চিত করল লক্ষ্মীরতন শুক্লার দল।

প্রথম ইনিংসে বাংলার করা ৩০১ রানের জবাবে কর্ণাটক শুক্রবার অল আউট হল ২২১ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে বাংলার স্কোর ৩ উইকেটে ১২৭। বাংলার লিড ২০৭ রানের। শনিবার শেষ দিনে পুরো পয়েন্ট পেতে হলে দ্রুত স্কোর বোর্ডে রান সংখ্যাকে বাড়িয়ে প্রতিপক্ষকে অল আউট করতে হবে।

৫ উইকেটে ১৫৫ রান নিয়ে তৃতীয় দিনে খেলেত নামে কর্ণাটক দল। শ্রেয়স গোপাল ২৩ এবং অভিনব মনোহর ৫০ রানে অপরাজিত ছিলেন। দিনের শুরুতে ২৮ রানে শ্রেয়স গোপালকে ফেরালেন ঈশান। অর্ধশতরান করা অভিনব মনোহরকে খুব বড় রান করতে দিলেন না চন্দননগরের পেসার। ৫৫ রানে ঈশানের বলেই আউট হলেন অভিনব।

এরপরক হার্দিক রাজ ১১ রান করেই রান আউট হলেন। শেষ দিকে বিদ্যাধর পাটিল জমাট ইনিংস খেলতে শুরু করেন। ৬১ বলে ৩৩ রান করে সুরজ সিন্ধুর বলে আউট হলেন কর্ণাটকের ব্যাটার। ভি কৌশি্ককে ১১ রান আউট করলেন ঈশান। ২২১ রানেই সমাপ্ত হল কর্ণাটকের প্রথম ইনিংস। ঈশান নিলেন ৪টি উইকেট, সুরজ সিন্ধু পেলেন ৩ উইকেট, অভিষেককারী ঋষভ বিবেক পেলেন ২ উইকেট।

৮০ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালোই করেছিল বাংলা দল। শুভম দে এবং সুদীপ চট্টোপাধ্যায়ের ওপেনিং জুটি করে ৬৯ রান। শুভম ৩০ রানে আউট হলেন। ৪৮ রানে আউট হলেন সুদীপ। প্রথম ইনিংসে শতরানকারী অনুষ্টুপ মজুজদার ৫ রানে আউট হলেন। দিনেের শেষে সুদীপ ঘরামি ২৫ এবং শাহবাজ ১২ রানে অপরাজিত আছেন।

এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেলে বাংলা অনেকটাই ভালো জায়গায় চলে যাবে। তবে ছয পযেন্ট পেতে শেষ দিন কার্যত ওডিআই ম্যাচ খেলতে হবে বাং‌লা দলকে। কারণ শেষ দুটি ম্যাচ ঘরের মাঠে থাকলেও তার সুবিধা পায়নি বাং‌লা, কারণ বৃষ্টির জন্য একটি ম্যাচে খেলাই হয়নি, কেরল ম্যাচের অর্ধেক দিন নষ্ট হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+