শাহবাজের ৬ শিকারে নিশ্চিত তিন পয়েন্ট! দুই ইনিংসে হাফ সেঞ্চুরি সুদীপের, গুজরাতের বিরুদ্ধে সরাসরি জয় পাবে বাংলা?
ইডেনে রঞ্জি ট্রফির ম্যাচে চালকের আসনে বাংলা। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে তিন পয়েন্ট।
তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলা এগিয়ে ২৮২ রানে, হাতে চার উইকেট। আজও আলোর অভাবে পুরো সময় খেলা হয়নি। কাল বৃষ্টির আশঙ্কাও রয়েছে। এই আবহে বাংলা কাল ছয় পয়েন্টের জন্য ঝাঁপাবে কিনা সেটাই দেখার।

বাংলার প্রথম ইনিংসে ২৭৯ রানের জবাবে গতকাল দ্বিতীয় দিনের শেষে গুজরাতের স্কোর ছিল ৫৩.৩ ওভারে ৭ উইকেটে ১০৭। প্রথম দিন খেলা হয়েছিল ৭২ ওভার, গতকাল ৬২.১ ওভার। আজ হলো ৭১ ওভার। গুজরাত প্রথম ইনিংসে করে ৭৬.৩ ওভারে ১৬৭ রান। অধিনায়ক মনন হিংরাজিয়া ২৫২ বল খেলে ৮০ রানে অপরাজিত থাকেন। চিন্তন গজা ৪, অর্জন নাগওয়াসওয়ালা ১২ ও প্রিয়জিৎসিং জাদেজা করেন ০।
বাংলার সফলতম বোলার শাহবাজ আহমেদ। চোট সারিয়ে কামব্যাক ম্যাচে তাঁর বোলিং ফিগার ১৯ ওভার ৫ মেডেন ৩৪ রান দিয়ে ৬ উইকেট। মহম্মদ শামি ৬টি মেডেন-সহ ১৮.৩ ওভারে ৪৪ রানের বিনিময়ে তিন উইকেট নেন। আকাশ দীপের ঝুলিতে একটি উইকেট।
জবাবে খেলতে নেমে তৃতীয় দিনের শেষে বাংলার স্কোর ৪৮ ওভারে ৬ উইকেটে ১৭০ রান। সুদীপ চট্টোপাধ্যায় চোটের কারণে ছিটকে গিয়েছেন। ফলে সুদীপ কুমার ঘরামি ওপেন করেন অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে। দুই ইনিংসেই অর্ধশতরান পেলেন ঘরামি। এদিন করেন ৯৩ বলে ৫৪, মেরেছেন ৯টি চার।
অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ফের বড় রান পেতে ব্যর্থ। দ্বিতীয় ইনিংসে তাঁর অবদান ৩৪ বলে ২৫। সুদীপ চট্টোপাধ্যায়ের পরিবর্ত হিসেবে খেলতে নেমে ব্যর্থ কাজী জুনেইদ সইফি। তিনি তিনে নেমে ১১ বলে ১ রান করেই সাজঘরে ফিরলেন। অভিষেক পোড়েল ১০ বলে ১, সুমন্ত গুপ্ত ২৩ বলে ১১, শাহবাজ আহমেদ ১৫ বলে ২০ রান করেছেন। অনুষ্টুপ মজুমদার ৮১ বলে ৪৪ ও সুরজ সিন্ধু জয়সওয়াল ২২ বলে ৭ রান করে অপরাজিত আছেন। সিদ্ধার্থ দেশাই চারটি ও অর্জন নাগওয়াসওয়ালা ২ উইকেট দখল করেছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications