রঞ্জি ট্রফির ম্যাচে ইডেনে দুরন্ত প্রত্যাবর্তন বাংলার, উত্তরপ্রদেশকে হারাতে চাই আর ১০১ রান

রঞ্জি ট্রফির ম্যাচে ইডেনে নাটকীয় পট পরিবর্তন। প্রথম ইনিংসে উত্তরপ্রদেশের ১৯৮ রানের জবাবে বাংলা থেমেছিল ১৬৯ রানে। গুরুত্বপূর্ণ লিড উত্তরপ্রদেশ আদায় করে নিলেও বাংলার শিবির ছিল দারুণ আত্মবিশ্বাসী। কোচ লক্ষ্মীরতন শুক্লাও দলের মধ্যে লড়াকু মানসিকতার বীজ গেঁথে দিতে সক্ষম হয়েছেন। যার নিট ফল স্মরণীয় জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন বাংলা।

রঞ্জি ট্রফির ম্যাচে ইডেনে দুরন্ত প্রত্যাবর্তন বাংলার

(ছবি- সিএবি মিডিয়া)

এই ম্যাচের দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত উত্তরপ্রদেশ দ্বিতীয় ইনিংসে ৩৬ ওভারে তুলেছিল ৪ উইকেটে ১২২ রান। রিঙ্কু সিং ৪৪ ও অক্ষদীপ নাথ ৪৭ রানে ব্যাট করছিলেন। এদিন উত্তরপ্রদেশের বাকি ৬টি উইকেট বাংলা তুলে নিল ২৫ ওভারের ব্যবধানেই। ৪১.৩ ওভারে দলগত ১৪২ রানে অক্ষদীপকে ফেরান আকাশ দীপ। ৭১ বলে ৫৩ রান করে আউট হন ইউপি-র এই ব্যাটার। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ৬৫.৩ ওভারে ২২৭ রানেই শেষ হয়ে যায় উত্তরপ্রদেশের দ্বিতীয় ইনিংস। কলকাতা নাইট রাইডার্সে খেলা রিঙ্কু সিং প্রথম ইনিংসে ৭৯ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসেও তিনিই সর্বাধিক ১১৩ বলে ৮৯ রানের ইনিংস খেললেন। মেরেছেন ১২টি চার। শিবম শর্মা করেন ২৬।

আকাশ দীপ ২টি মেডেন-সহ ১৯.৩ ওভারে ৫২ রানে ৩ উইকেট নেন। ঈশান পোড়েল, প্রীতম চক্রবর্তী ও সায়ন মণ্ডল দুটি করে উইকেট দখল করেন। একটি উইকেট শাহবাজ আহমেদের। বাংলার জয়ের টার্গেট দাঁড়ায় ২৫৭ রান। ২.২ ওভারে ওপেনার অভিষেক দাসের উইকেট হারায় বাংলা। ১০ বলে ৯ রান করে তিনি শিবম মাভির শিকার হন। ১৩.৪ ওভারে শিবম মাভিই সাজঘরে পাঠান সুদীপ ঘরামিকে। ৩৪ বলে ২২ রান করেন তিনি। বাংলার প্রথম উইকেট পড়েছিল ১৮ রানে, দ্বিতীয় উইকেট ৬১ রানে।

এরপর আর কোনও উইকেট পড়েনি বাংলার। দাপট নিয়েই ব্যাটিং চালিয়ে যাচ্ছেন কৌশিক ঘোষ ও অনুষ্টুপ মজুমদার। বাংলা দ্বিতীয় দিনে শেষে ৪২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে ফেলেছে। কৌশিক ১২১ বলে ৬৯ ও অনুষ্টুপ ৮৮ বলে ৪৪ রানে ক্রিজে রয়েছেন। মাভি প্রথম ইনিংসে ৫টি মেডেন-সহ ১৮.৩ ওভারে ৫৫ রান খরচ করে ৬ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে তাঁর বোলিং ফিগার ১১ ওভার ১ মেডেন ৪৬ রানের বিনিময়ে ২ উইকেট। প্রথম ইনিংসে পিছিয়ে পড়ার পরও দুরন্ত জয় নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইছে বাংলা শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+