Ranji Trophy: লক্ষ্যমাত্রা পূরণের দিকে এগোচ্ছে মধ্যপ্রদেশ, ছয় পয়েন্ট পেতে শামির দিকে তাকিয়ে বাংলা

রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ থেকে পুরো ছয় পয়েন্ট পাবে বাংলা দল? তৃতীয় দিনের শেষে আশার সঙ্গে রইল কিছু হলেও আশঙ্কাও। ৩৩৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে মধ্যপ্রদেশের দ্বিতীয় ইনিংসে স্কোর ৩ উইকেটে ১৫০। জয়ের জন্য তাদের করতে হবে ১৮৮ রান। শনিবার শেষ দিনে বাংলার লক্ষ্য প্রতিপক্ষের সাত সাত উইকেট। ফলে শেষ দিনে টান টান লড়াইয়ের অপেক্ষা।

ইন্দোরে প্রথম থেকেই জমজমাট বাংলা বনাম মধ্যপ্রদেশের ম্যাচ। প্রথম ইনিংসে বাংলা ২২৩ রানেই সব উইকেট হারায়। কিন্তু বঙ্গ বোলারদের দুরন্ত বোলিংয়ে ভর করে প্রথম ইনিংসে মধ্যপ্রদেশ ১৬৭ রানেই আটকে যায়। এরপর ফলে খানিকটা সুবিধাজনক জায়গায় থেকেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বঙ্গ ব্রিগেড। বাংলার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৭৬ রানে।

ঋত্বিক চট্টোপাধ্যায় ৫২ রান করে আউট হলেন। ৪৪ রান করলেন ঋদ্ধিমান সাহা। হাফ সেঞ্চুরি হাতছাড়া করলেন ঋদ্ধি। শামির ৩৬ বলে ৩৭ পারফরম্যান্সে ভর করে বাংলা ৩৩৭ রানের লিড পেল। শামির ইনিংসে ছিল দুটি করে চার ও ছক্কা। জবাবে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে জমাট ইনিংস খেলতে শুরু করেন মন্ত্রী-সেনাপতি জুটি।

শুভ্রাংশু সেনাপতি ৫০ রান করেন এবং হিমাংশু মন্ত্রী ৪৪ রান করে। এমপি শিবিরে প্রথম ধাক্কা দেন রোহিত কুমার। তি‌নি মন্ত্রীকে আউট করেন। এরপর সেনাপতিকে বোল্ড করলেন শাহবাজ। দিনের শেষে অনুভব আগরওয়ালকে ২ রানে আউট করলেন শামি। শেষ দিনের শামির বোলিংয়ের উপর অনেকটাই নির্ভর করছে বাংলার ভাগ্য।

প্রথম ইনিংসে বল হাতে ৪ উইকেট নিয়ে প্রতিওযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন শামি। ইতিমধ্যেই দ্বিতীয় ইনিংসেও ১ উইকেট নিয়েছেন শামি। শনিবার শামি শো দেখার অপেক্ষায় বাংলা। নৈশপ্রহরী অনুভব আগরওয়ালকে ফেরান মহম্মদ শামি। এখন রজত পাটীদার(৩২) এবং অধিনায়ক শুভম শর্মা(১৮) ব্যাট করছেন।

AUS vs IND: রাহুলের চোটের আপডেট দিল বিসিসিআই, দ্বিতীয়বার ব্যাট করতে নেমে কেমন খেললেন কোহলি-পন্থ?
প্রথম ৪ ম্যাচ থেকে মাত্র ৮ পয়েন্ট পেয়েছে বাংলা। পরের রাউন্ডে ওঠার অঙ্ক কঠিন হচ্ছে বাংলার সামনে, সেখান থেকে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেলে কিছুটা স্বস্তিতে থাকবে অনুষ্টুপ মজুমদারের দ‌ল। এই পরিস্থিতিতে রঞ্জি ট্রফির বিরতির আগে এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলতেই হবে বাংলাকে। শনিবার কঠিন পরীক্ষা অপেক্ষা করছে শামি-সিন্ধুদের। শেষ দিনের সকালের প্রথম ঘণ্টা ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+