Ranji Trophy: ২ দিনে পড়ল ২৫ উইকেট! রঞ্জিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৬ পয়েন্টই পাখির চোখ বাংলার

Ranji Trophy: রঞ্জিতে বাংলা-মধ্যপ্রদেশ ম্যাচ ফয়সালার দিকেই এগিয়ে যাচ্ছে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে গ্রিন টপে প্রথম ২ দিনে পড়ল ২৫ উইকেট।

আজকের গুরুত্বপূর্ণ দিক হলো মহম্মদ শামির দুরন্ত প্রত্যাবর্তন। প্রথম ইনিংসে চার উইকেট তুলে নিয়ে তিনি যেমন ভারতীয় দলে ফেরার দাবি জোরালো করলেন, বাংলার লিড নিশ্চিত করতেও অবদান রাখলেন।

Ranji Trophy

বাংলার প্রথম ইনিংসে ২২৮ রানের জবাবে মধ্যপ্রদেশের প্রথম ইনিংস শেষ হয় ১৬৭ রানে। গতকাল প্রথম দিনের শেষে মধ্যপ্রদেশে স্কোর ছিল ১ উইকেটে ১০৩। বাংলা প্রথম ইনিংসে এগিয়ে থাকার পর ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৪৮ ওভারে ৫ উইকেটে ১৭০ রান তুলেছে।

ওপেনিং জুটি ভাঙে তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ১৪ রানে। শুভম দে ৮ বলে ৪ রান করে আরিয়ান পাণ্ডের শিকার। এরপর দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন দুই সুদীপ। প্রথম ইনিংসে সুদীপ চট্টোপাধ্যায় ওপেন করেছিলেন শুভমের সঙ্গে। দ্বিতীয় ইনিংসে ওপেন করেন সুদীপ ঘরামি।

১৮.৩ ওভারে তিনি ৬৬ বলে ৪০ রান করে কুমার কার্তিকেয়র বলে স্টাম্প আউট হন। ৬৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলা। ২৭.৪ ওভারে ৯৯ রানে পড়ে তৃতীয় উইকেট। তিনে নামা সুদীপ চট্টোপাধ্যায় ৫৮ বলে ৪০ রান করে অনুভব আগরওয়ালের বলে বোল্ড হন।

৩১.৫ ওভারে ১২৪ রানের মাথায় অধিনায়ক অনুষ্টুপ মজুমদারের উইকেট হারায় বাংলা। ৪৪ বলে ১৯ করে অনুষ্টুপ অনুভবের বলে লেগ বিফোর হন। ৩৬তম ওভারের শেষ বলে বাংলার পঞ্চম উইকেটের পতন ঘটে ১৩৩ রানে।

প্রথম ইনিংসে ৯২ রান করা শাহবাজ দ্বিতীয় ইনিংসে সাজঘরে ফেরেন ১০ বলে ৩ রান করে। তিনি দ্বিতীয় ইনিংসে অনুভবের তৃতীয় শিকার হন, ক্যাচ দেন উইকেটকিপার হিমাংশু মন্ত্রীর হাতে। এরপর বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঋদ্ধিমান সাহা ও ঋত্ত্বিক চট্টোপাধ্যায়ের জুটি।

ঋত্ত্বিক চারটি বাউন্ডারির সাহায্যে ৭১ বলে ৩৩ করে অপরাজিত রয়েছেন। তিনটি চারের সাহায্যে ৩২ বলে ২১ রানে অপরাজিত ঋদ্ধিমান সাহা। কালকের সকালের সেশনটা গুরুত্বপূর্ণ। আপাতত ২৩১ রানের লিড রয়েছে। বাংলা চাইবে লিড সাড়ে তিনশোর বেশি নিয়ে যেতে।

মধ্যপ্রদেশের হয়ে অনুভব তিনটি এবং আরিয়ান পাণ্ডে ও কুমার কার্তিকেয় ১টি করে উইকেট দখল করেছেন। আজ সারাদিনে পড়ল ১৪ উইকেট।

মহম্মদ শামি আজ ৩টি মেডেন-সহ ৯ ওভারে ২০ রান খরচ করে চার উইকেট নেন। প্রত্যাবর্তনের ম্যাচে প্রথম ইনিংসে তাঁর বোলিং ফিগার ১৯ ওভার ৪ মেডেন ৫৪ রান চার উইকেট। সুরজ সিন্ধু জয়সওয়াল ও মহম্মদ কাইফ ২টি করে এবং রোহিত কুমার ১ উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+