Ranji Trophy: বাংলা পুরো পয়েন্ট চাইছে ছত্তিশগড়ের বিরুদ্ধে, অনুশীলনে অভীককে কেন আনলেন লক্ষ্মী?

Ranji Trophy: কাল থেকে ইডেনে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির বাংলা বনাম ছত্তিশগড় ম্যাচ। যদিও বৃষ্টির কারণে প্রথম দিন পুরো ওভার খেলা হবে কিনা তা নিয়ে সংশয় থাকছেই।

চলতি রঞ্জি ট্রফিতে অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশের বিরুদ্ধে ড্র করেছে বাংলা। এই প্রথম হোম ম্যাচ খেলবেন মনোজ তিওয়ারিরা। ছত্তিশগড় প্রথম ম্যাচে অসমকে হারিয়েছে, বিহারের বিরুদ্ধে ড্র করলেও প্রথম ইনিংসে লিড পেয়েছিল।

Ranji Trophy: বাংলা পুরো পয়েন্ট চাইছে ছত্তিশগড়ের বিরুদ্ধে

ভারত ও ভারতীয় এ দলে থাকা ক্রিকেটারদের পাশাপাশি শাহবাজ আহমেদকে বাংলা পাচ্ছে না চোট সমস্যার কারণে। অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমার, আকাশ দীপ, শাহবাজের মতো ক্রিকেটাররা না থাকায় ভরসা রাখতে হচ্ছে তরুণদের উপর। কালকের ম্যাচে রণজ্যোৎ সিং খাইরা ও শুভম চট্টোপাধ্যায়ের মধ্যে একজনের অভিষেক হতে পারে।

আজ বাংলা দলের অনুশীলনে হাজির ছিলেন প্রাক্তন অলরাউন্ডার অভীক চৌধুরী। হেড কোচ লক্ষ্মীরতন শুক্লাই উদ্যোগ নিয়েছিলেন প্রাক্তন সতীর্থকে এনে তাঁর দলের তরুণ ক্রিকেটারদের উজ্জীবিত করার। অভীক তাঁর অভিজ্ঞতা ভাগ করে নেন বাংলা দলের ক্রিকেটারদের সঙ্গে। উল্লেখ্য, গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল অভীকের।

তিনি যেভাবে তরুণদের উদ্বুদ্ধ করলেন তাতে ইতিবাচক প্রভাব পড়বে বলেই আশাবাদী লক্ষ্মী-মনোজরা। বাংলার ঝুলিতে সাকুল্যে ২ ম্যাচে রয়েছে ৪ পয়েন্ট। এলিট গ্রুপ বি-তে বাংলার অবস্থান চারে। কোয়ার্টার ফাইনালে ওঠার আশা উজ্জ্বল রাখতে ছত্তিশগড়ের বিরুদ্ধে সরাসরি জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলা শিবির।

মনোজ বলেন, ছত্তিশগড়ের ম্যাচটি গুরুত্বপূর্ণ। পুরো পয়েন্টই পেতে চাইছি। আগের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে উত্তরপ্রদেশের বিরুদ্ধে জেতা সম্ভব হয়নি (প্রাকৃতিক কারণে)। ফলে ছত্তিশগড়ের বিরুদ্ধে আমাদের ভালো খেলতেই হবে। উল্লেখ্য, এই ম্যাচ খেলে বাংলা যাবে গুয়াহাটি, অসমের বিরুদ্ধে খেলতে।

দুই ওপেনার সৌরভ পাল ও শ্রেয়াংশ ঘোষ ইতিমধ্যেই ভরসা দিতে শুরু করেছেন। ইডেনের চেনা পরিবেশে তাঁরা ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন। তিনে সুদীপ ঘরামি রয়েছেন। অন্ধ্র ম্যাচে শতরানকারী অনুষ্টুপ মজুমদারও চাইবেন বড় রান পেতে। কেরিয়ারের শেষ মরশুমে বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারিও ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিতে মুখিয়ে।

মহম্মদ কাইফ, সুরজ সিন্ধু জয়সওয়াল, ঈশান পোড়েল উত্তরপ্রদেশকে ৬০ রানে বেঁধে ফেলেছিলেন। সেই আত্মবিশ্বাস সম্বল করেই এবার নিজেদের মাঠে খেলতে নামবেন তাঁরা। ছত্তিশগড়ের দুই ব্য়াটার- ওপেনার ঋষভ তিওয়ারির সঙ্গে তিনে নামা আশুতোষ সিং আগের ম্যাচে বিহারের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছেন। ওই ম্যাচে বল হাতে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন রবি কিরণ। তাঁরাও চাইবেন বাংলাকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে।

বি গ্রুপে ২ ম্যাচে ১৪ পয়েন্ট রয়েছে মুম্বইয়ের। দুইয়ে রয়েছে ছত্তিশগড় ২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে। উত্তরপ্রদেশ, বাংলা ও কেরল রয়েছে যথাক্রমে তিন, চার ও পাঁচে। বাংলার চেয়ে নেট রান রেটে এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+