Ranji Trophy: কর্ণাটকের বিরুদ্ধে ড্রয়ের পর পাঁচে বাংলা, পথ কঠিন! ধরাছোঁয়ার বাইরে হরিয়ানা

Ranji Trophy: রঞ্জি ট্রফিতে শেষ আটে যাওয়ার পথ ক্রমেই কঠিন হচ্ছে বাংলার। আজ যদি বেঙ্গালুরু থেকে অনুষ্টুপ মজুমদাররা ৬ পয়েন্ট নিয়ে ফিরতে পারতেন, তাহলে পরিস্থিতি কিছুটা ভালো হতো।

চারটি রাউন্ডের খেলার শেষে পয়েন্ট তালিকায় বাংলা রইল পাঁচে। শীর্ষে হরিয়ানা। পয়েন্টের ব্যবধানে ১১।

Ranji Trophy

উত্তরপ্রদেশের বিরুদ্ধে জয়ের আশা জাগিয়েও তিন পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এরপর বাংলার সমস্যা জটিল করে দেয় প্রাকৃতিক দুর্যোগ। গ্রুপের সবচেয়ে দুর্বল বিহারের বিরুদ্ধে সাত পয়েন্ট টার্গেট ছিল বাংলার। কিন্তু একটি বলও খেলা হয়নি।

বৃষ্টিবিঘ্নিত বাংলা-কেরল ম্যাচ থেকেও দুই দলই ১ পয়েন্ট পায়। কর্ণাটক ম্যাচে বাংলা তিন পয়েন্ট নিশ্চিত করল। পরিস্থিতি কঠিন। তবুও বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্লার মুখে শোনা গিয়েছে, শেষ অবধি লড়াইয়ের কথা। মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরণ, আকাশ দীপরা না থাকা সত্ত্বেও কর্ণাটকের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট প্রাপ্তি ইতিবাচক।

যদিও তা শেষ অবধি নক-আউট পর্বে যাওয়ার জন্য যথেষ্ট হবে কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রথম ইনিংসে বাংলার ৩০১ রানের জবাবে কর্ণাটক তুলেছিল ২২১। এরপর বাংলা ৫ উইকেটে ২৮৩ তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয়। জবাবে খেলায় যবনিকা পতনের আগে অবধি ৩ উইকেটে ১১০ তোরে কর্ণাটক।

কর্ণাটক দ্বিতীয় ইনিংসে ৯ রানে প্রথম, ১২ রানে দ্বিতীয় ও ৬৮ রানে তৃতীয় উইকেট হারায়। আর স্মরণ ৩৫ রানে অপরাজিত থাকেন। শ্রেয়স গোপাল করেন ৩২। মণীশ পাণ্ডে ৩০ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেটই নেন সুরজ সিন্ধু জয়সওয়াল। ম্যাচের সেরা অধিনায়ক অনুষ্টুপ মজুমদার।

এলিট গ্রুপ সি-তে বাংলা ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচে। বাংলার ম্য়াচ বাকি মধ্যপ্রদেশ, হরিয়ানা ও পাঞ্জাবের বিরুদ্ধে। এর পরেই মধ্যপ্রদেশ ম্যাচ। হরিয়ানা ৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। পাঞ্জাবের চেয়ে প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও শেষ অবধি ৩৭ রানে জয় ছিনিয়ে নিয়েছে হরিয়ানা।

হরিয়ানার ম্যাচ বাকি কেরল, বাংলা ও কর্ণাটকের বিরুদ্ধে। দ্বিতীয় স্থানে রইল কেরল। তাদের ঝুলিতে ৪ ম্যাচে ১৫ পয়েন্ট। হরিয়ানা, মধ্যপ্রদেশ ও বিহারের বিরুদ্ধে খেলা বাকি রয়েছে কেরলের। ৪ ম্যাচে ৯ পয়েন্ট করে রয়েছে মধ্যপ্রদেশ ও কর্ণাটকের। মধ্যপ্রদেশ এগিয়ে নেট রান রেটে।

বাংলার পাশাপাশি কেরল ও উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলা বাকি রয়েছে মধ্যপ্রদেশের। কর্ণাটকের ম্যাচ বাকি উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানার বিরুদ্ধে। বাংলার নেট রান রেট (১.৪২৯) গ্রুপে দ্বিতীয় সর্বাধিক (কেরলের ১.৯৮৭ পরেই)। উত্তরপ্রদেশের রয়েছে ৪ ম্যাচে ৫ পয়েন্ট। তাদের খেলা বাকি কর্ণাটক, বিহার ও মধ্যপ্রদেশের বিরুদ্ধে।

পাঞ্জাব ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আছে সাতে। তাদের খেলা বাকি বিহার, কর্ণাটক ও বাংলার বিরুদ্ধে। বিহার রয়েছে পয়েন্ট তালিকার সকলের নীচে। ৪ ম্যাচে তাদের ঝুলিতে ১ পয়েন্ট। বিহারের খেলা বাকি পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও কেরলের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+