Ranji Trophy: দ্বিতীয় দিনেও নষ্ট বেশিরভাগ সময়ই, বেলাশেষে কেরলকে চাপে রাখলেন ঈশান

অবশেষে দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে শুরু হল বাংলা বনাম কেরলের মধ্যে রঞ্জি ট্রফির ম্যাচ। শনিবার ম্যাচের প্রথম দিনের খেলা সম্পূর্ণ পণ্ড হয়েছিল মাঠের একাধিক অংশ ভিজে থাকায়। রবিবার দ্বিতীয় দিনের বেশির সময়টাই নষ্ট হলেও বেলাশেষে স্বস্তিতে বাংলা।

রবিবার তিনবার মাঠ পর্যবেক্ষণ করেন আম্পায়াররা। সকালেই প্রথম দফায় মাঠ পর্যবেক্ষণের পর বেলা ১২টার সময় দ্বিতীয়বার মাঠ পর্যবেক্ষণ করলেও তাতে খুশি হননি আম্পায়াররা। বেলা ২.৩০ মিনিট নাগাধ মাঠ পরিদর্শনের পর বেলা ৩.৩০ মিনিটে খেলা শুরু হওয়ার ঘোষণা করা হয়। স্বস্তির নিঃশ্বাস ফেলেন সিএবি কর্তারা। দ্বিতীয় দিনে খেলা হল এক ঘণ্টার একটু বেশি।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা দল। কেরলের বিরুদ্ধে ম্যাচে বাংলা দলে একাধিক পরিবর্তন হল। অভিমন্যু ঈশ্বরণের পরিবর্তে শুভম দে, অভিষেক পোরেলের পরিবর্তে অভিলীন ঘোষ দলে এলেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে এই দুই ক্রিকেটারের অভিষেক হল।। মুকেশ কুমারের পরিবর্তে দলে ঈশান পোরেল। ঋত্বিক চ্যাটার্জীর প্রথম একাদশে আনা হয়েছে প্রদীপ্ত প্রামাণিককে। বিহার ম্যাচে বিশ্রামে থাকলেও এই ম্যাচে দলে ফিরলেন ঋদ্ধিমান সাহা।

ম্যাচের শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স করছে বাংলা দল। দলে ফিরেই বল হাতে জ্বলে উঠলেন ঈশান পোরেল। তাঁর আগুনে বোলিংয়ে শুরুতেই চাপে কেরল দল। দ্বিতীয় দিনের শেষে বিপক্ষের চার ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন বঙ্গ বোলাররা। কেরলের ওপেনার রোহানকে ২৩ রানে আউট করেন ঈশান। ঋদ্ধির হাতে ক্যাচ দিয়ে আউট হলেন রোহান।

এর পরেই বাবা অপরাজিতকে ০ রানে ফেরান ঈশান। বল হাতে নেমেই স্পিনে ভেল্কি দেখালেন প্রদীপ্ত প্রামাণিক। ৫ রানে আউট করলেন প্রতিপক্ষ ব্যাটার আদিত্যকে। কেরলের দলের ওপেনার বৎসল গোবিন্দকে ৫ রানে ফিরিয়ে প্রতিপক্ষ দলের উপর চাপ বাড়ালেন ঈশান। ৫ রানের মধ্যেই চার উইকেট হারাল কেরল।

দ্বিতীয় দিনের শেষে কেরল অধিনায়ক সচিন বেবি ৪ এবং অক্ষয় চন্দন ৯ রানে অপরাজিত আছেন। তৃতীয় দিনের সকালে দ্রুত প্রতিপক্ষকে অল আউট করাই লক্ষ্য বঙ্গ বোলারদের। কারণ বিহার ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট প্রাপ্তি হয়েছে বাংলা দলের। ফলে ঘরের মাঠে এই ম্যাচ থেকে যত বেশি সম্ভব পয়েন্ট তোলাই লক্ষ্য বাংলার।

দিনের শেষে কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেছেন, 'আমরা ক্রিকেটারদের কোনও টার্গেট দিইনি। ওদের স্বাধী‌নভাবে খেলতে বলা হয়েছে। আমরা এখনই লক্ষ্যমাত্রা রাখছি ‌না কত রানের মধ্যে প্রতিপক্ষকে আউট করতে হবে। তবে এই ম্যাচ থেকে আমাদের অন্তত তিন পয়েন্ট পাওয়াই লক্ষ্য থাকবে।'
এই ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। পরের দুই ম্যাচে বাংলা পাবে মহম্মদ শামিকেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+