Ranji Trophy: বিধু বিনোদের পুত্র অগ্নির দুরন্ত নজির, রঞ্জি ম্যাচে শতরানের পর দ্বিশতরান

Ranji Trophy: চলচ্চিত্র পরিচালক বিধু বিনোদ চোপড়ার পুত্র অগ্নি রঞ্জি ট্রফিতে দুরন্ত ছন্দে। গত মরশুমে তিনি শতনারে ফুলঝুরি ছুটিয়েছিলেন। এবারও অগ্নির ব্যাটে ঈর্ষণীয় নজির।

রঞ্জি ট্রফির একই ম্যাচে শতরান ও দ্বিশতরান করে তাক লাগিয়ে দিলেন অগ্নি। রঞ্জির প্লেট গ্রুপে মিজোরামের হয়ে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে।

Ranji Trophy

অগ্নির মারকাটারি ফর্মেই মিজোরাম আমেদাবাদে অরুণাচলকে হারাল ২৬৭ রানে। তিনে নেমে অগ্নি প্রথম ইনিসে ১৯টি চারের সাহায্যে ১৩৮ বলে ১১০ রান করেন। দ্বিতীয় ইনিংসে তিনি ৩৩টি চার ও পাঁচটি ছয়ের সৌজন্যে ২০৯ বলে অপরাজিত ২৩৮ রানের ইনিংস খেলেন।

মিজোরাম প্রথম ইনিংসে ২৪৭ রান করার পর অরুণাচল তোলে ২৫২। দ্বিতীয় ইনিংসে মিজোরাম ২ উইকেটে ৪০২ তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। এরপর অরুণাচলের দ্বিতীয় ইনিংস শেষ ১৩২ রানেই। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরার পুরস্কার পেলেন অগ্নি।

বছর ২৫-এর অগ্নির নামের পাশে আপাতত ৮টি প্রথম শ্রেণির ম্যাচে ১৬ ইনিংসে ৭টি শতরান ও ৪টি অর্ধশতরান। এই অপরাজিত ২৩৮ রানই তাঁর কেরিয়ারের সেরা। প্রথম ম্যাচে সিকিমের বিরুদ্ধে অগ্নি প্রথম ইনিংসে ৫১ ও দ্বিতীয় ইনিংসে ২৯ রান করেছিলেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে অগ্নির সাতটি শতরানই চলতি বছর। আগের মরশুমের রঞ্জিতে গত জানুয়ারি মাসে অগ্নি সিকিমের বিরুদ্ধে করেছিলেন ১৬৬ ও ৯২, তার পরের ম্যাচে নাগাল্যান্ডের বিরুদ্ধে ১৬৪ ও ১৫, এরপর অরুণাচলের বিরুদ্ধে ১১৪ ও ১০ এবং মেঘালয়ের বিরুদ্ধে ১০৫ ও ১০১।

চারটি ম্যাচেই টানা শতরান করেছিলেন। অগ্নি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই তাঁকে এই প্রশ্নের মুখে পড়তে হতো যে তিনি ফিল্মে নামবেন কিনা। কিন্তু চলচ্চিত্রের প্রতি তাঁর আকর্ষণ ছিল না। ভালো ক্রিকেটার হওয়াই লক্ষ্য ছিল।

ওই সাক্ষাৎকারে অগ্নি আরও জানিয়েছিলেন যে, বিধু বিনোদ তাঁর ছেলে-মেয়েদের উপর জোর করে কিছু চাপিয়ে দেননি। পছন্দের কেরিয়ার গড়তেই উৎসাহিত করেছেন। ছেলে-মেয়েদের প্রতি বিধু বিনোদের বার্তা ছিল, রাস্তায় মুচির কাজ পছন্দ হলেও যেন ওই রাস্তার সেরা মুচির তকমা গায়ে লাগে এভাবেই নিজেদের তৈরি করতে।

উল্লখ্য, অগ্নি-র মা অনুপমা বিশিষ্ট চিত্র সমালোচক। বিধু বিনোদ চোপড়া ১৯৪২- আ লভ স্টোরি-সহ বলিউডের একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। গত বছর মুক্তিপ্রাপ্ত তাঁর টুয়েলফথ ফেল (12th Fail) দারুণ জনপ্রিয় হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+