Ranji Trophy: রঞ্জি সেমিফাইনালে বিদর্ভকে জোর টক্কর কেরলের, আদিত্যর অপরাজিত অর্ধশতরান
Ranji Trophy: রঞ্জি ট্রফির সেমিফাইনালে কেরল তৃতীয় দিনেই বিদর্ভের বিরুদ্ধে প্রথম ইনিংসে জয় ছিনিয়ে নিতে মরিয়া। তা ঠেকাতে বিদর্ভের দরকার ৭ উইকেট।
আজ দ্বিতীয় দিনে বিদর্ভকে দারুণ প্রত্যাঘাত করেছে কেরল। আদিত্য সারওয়াতের অর্ধশতরানের দৌলতে আপাতত কেরল পিছিয়ে ২৪৮ রানে।

প্রথম দিনের শেষে বিদর্ভের স্কোর ছিল ৮৬ ওভারে চার উইকেটে ২৫৪। দানিশ মালেওয়ার ১৩৮ ও যশ ঠাকুর ৫ রানে অপরাজিত ছিলেন। আজ পঞ্চম উইকেট পড়ে ২৯০ রানে। দানিশ মালেওয়ার ২৮৫ বলে ১৫৩ রান করে নেদুমানকুঝি বেসিলের বলে বোল্ড হন। তাঁর ইনিংসে রয়েছে ১৫টি চার, তিনটি ছয়।
সেখান থেকে ১২৩.১ ওভারে ৩৭৯ রানে গুটিয়ে যায় বিদর্ভ। তাও নবম উইকেট পড়েছিল ৩৩৫ রানে। ১১ নম্বরে নচিকেত ভূতে ৩৮ বলে মূল্যবান ৩২ রান করেন। যশ রাঠোর ৩, অধিনায়ক অক্ষয় ওয়াদকার ২৩, অক্ষয় কারনেওয়ার ১২ ও হর্ষ দুবে অপরাজিত ১২ রান করেন।
কেরলের হয়ে তিনটি করে উইকেট নেন এমডি নিধীশ ও ইডেন অ্যাপল টম। বেসিল পেয়েছেন ২টি উইকেট। একটি উইকেট পেয়েছেন জলজ সাক্সেনা।
কেরল ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা খায়। পঞ্চম বলে রোহন কুন্নুম্মল ৩ বলে ০ রান করে দর্শন নালকণ্ডের বলে বোল্ড হয়ে যান। ১৪ রানে পড়ে দ্বিতীয় উইকেট। দর্শন বোল্ড করেন অপর ওপেনার অক্ষয় চন্দ্রনকে। তিনি ১১ বলে ১৪ রান করেন। আহমেদ ইমরান (৮৩ বলে ৩৭) যশ ঠাকুরের বলে কট বিহাইন্ড হন। ১০৭ রানে পড়ে তৃতীয় উইকেট।
দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে কেরলের স্কোর ৩৯ ওভারে ৩ উইকেটে ১৩১ রান। আদিত্য সারওয়াতে ১০টি চারের সাহায্যে ১২০ বলে ৬৬ রানে অপরাজিত আছেন। অধিনায়ক সচিন বেবি ২৩ বলে ৭ রানে অপরাজিত আছেন। দর্শন ২টি ও যশের ঝুলিতে এখনও অবধি ১টি উইকেট।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications