Abhimanyu Easwaran: নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে শতরান অভিমন্যুর, রঞ্জিতে বড় রানের দিকে বাংলা

অভিমন্য়ু ঈশ্বরন মাঠে নামলেই শতরান আসাটাও নিয়ম হয়ে দাঁড়াচ্ছে। এই মুহূর্তে স্বপ্নের ফর্মে রয়েছেন বাংলার ওপেনার। টানা পঞ্চম শতরানটি এদিন এলো তাঁর নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে। রঞ্জি ট্রফির ম্যাচে, উত্তরাখণ্ডের বিরুদ্ধে। বাংলাদেশ সফর থেকে রঞ্জি দলে যোগ দেওয়ার পর টানা দ্বিতীয় সেঞ্চুরি পেলেন অভিমন্যু। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০তম শতরান।

নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে শতরান অভিমন্যুর

রঞ্জিতে বাংলা বনাম উত্তরাখণ্ড ম্যাচ আজ থেকে শুরু হয়েছে দেরাদুনের অভিমন্যু ক্রিকেট আকাদেমি স্টেডিয়ামে। ২০০৫ সালে এই জমিটি কিনেছিলেন অভিমন্যুর বাবা রঙ্গনাথন পরমেশ্বরন ঈশ্বরন। এখানেই অভিমন্যু ক্রিকেটের পাঠ নিয়েছেন। ১০ বছর বয়সে চলে আসেন কলকাতায়। বাংলার হয়ে অভিষেক হয় ২০১৩ সালের ডিসেম্বরে। এখন ভারতীয় টেস্ট দলের কড়া নাড়ছেন অভিমন্যু। বাংলাদেশে ভারতীয় এ দলকে নেতৃত্ব দিয়ে সিরিজ জিতিয়েছেন। এরপর রোহিত শর্মা চোটের কারণে ছিটকে যাওয়ায় টেস্ট দলে ডাক পান। তবে আন্তর্জাতিক অভিষেক হয়নি। কিন্তু সেদিনও আর যে বেশি দূরে নয় সে ব্যাপারে নিশ্চিত ক্রিকেট বিশেষজ্ঞরা।

বাংলা দলের অধিনায়ক অভিমন্যু বাংলাদেশ সফরে যাওয়ার পর রঞ্জিতে নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন মনোজ তিওয়ারি। ঈশ্বরন দুটি রঞ্জি ম্যাচও খেলছেন মনোজের ক্যাপ্টেন্সিতেই। যেহেতু অভিজ্ঞ মনোজের অধিনায়কত্বে বাংলার রঞ্জি অভিযান ভালোই চলছে, তাতে রঞ্জিতে আর অধিনায়ক বদলের সম্ভাবনা নেই। বিজয় হাজারে ট্রফিতে বাংলার অধিনায়ক হিসেবে অভিমন্যু গত নভেম্বরে রেলওয়েজের বিরুদ্ধে ৫০ রানের ইনিংস খেলার পর সার্ভিসেসের বিরুদ্ধে করেন ১২২। তারপর থেকে প্রতি ম্যাচেই শতরান। বাংলাদেশ এ দলের বিরুদ্ধে দুটি ম্যাচে করেন যথাক্রমে ১৪১ ও ১৫৭। নাগাল্যান্ডের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে ১৭০ রানের ইনিংস খেলার পর ফের শতরান পেলেন ঈশ্বরন।

এর আগে কোনও ক্রিকেটার প্রথম শ্রেণির ম্য়াচ নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে খেলছেন, এমনটা হয়নি। তাই এই বিরল নজির ঈশ্বরন স্মরণীয় করে রাখলেন শতরানের মাধ্যমেই। উত্তরাখণ্ড টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠিয়েছিল। চা বিরতির আগেই শতরান হাঁকান অভিমন্যু। চা বিরতিতে বাংলার স্কোর ৫৯ ওভারে ১ উইকেটে ২১১। অভিমন্যুর সঙ্গে ওপেন করতে নেমেছিলেন সায়নশেখর মণ্ডল। তবে ৬৮ বলে ১৮ রানের বেশি করতে পারেননি তিনি। ১০টি চার ও একটি ছয়ের সাহায্যে ঈশ্বরন ১৫৮ বলে ১১৩ রানে অপরাজিত আছেন। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন সুদীপ ঘরামি। তিনি সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ১২৯ বলে ৬৪ রানে অপরাজিত আছেন। সায়নের উইকেটটি পেয়েছেন ময়াঙ্ক মিশ্র। ওপেনিং জুটিতে ওঠে ১১৯ বলে ৮৪ রান। তারপর থেকে এখনও অবধি অবিচ্ছেদ্য দ্বিতীয় উইকেট জুটিতে ২৩৬ বলে ১২৭ রান যোগ করেছেন ঈশ্বরন ও ঘরামি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+