Ranji Trophy: অবলীলায় মাঠে রোহিতের কাছে চলে গেলেন যুবক, বিরাটের নামার আগেই প্রশ্নের মুখে তারকাদের নিরাপত্তা
ভারতীয় দলের তারকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়া বাধ্যতামূলক করেছে বিসিসিআই। ফলে রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে নেমেছেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রবীন্দ্র জাদেজারা। কিন্তু মুম্বই বনাম জম্মু-কাশ্মীর ম্যাচে যেভাবে একজন ভক্ত মাঠের মধ্যেই রোহিতের কাছে চলে এলেন তাতে রঞ্জি ট্রফির ম্যাচে নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে।
আগামী ৩০ জানুয়ারি থেকে রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে দিল্লির হয়ে নামতে চলেছেন বিরাট কোহলি। কিন্তু বিরাটের নামার আগে রঞ্জি ট্রফির ম্যাচে নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে। রোহিতের সঙ্গে ঘটা ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রঞ্জি ট্রফির ম্যাচগুলিতে নিরাপত্তার চিত্রটা কতটা ঢিলেঢালা।

মুম্বইয়ের হয়ে দীর্ঘদিন পর রঞ্জি ট্রফির ম্যাচ খেললেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। শেষ দিনে মুম্বই দলের হয়ে ফিল্ডিং করার সময় নিরাপত্তা এড়িয়ে মাঠে ঢুকে পড়েন এক যুবক। তিনি সোজা ছুটে যান মিড অনে থাকা রোহিতের সামনে, তাঁকে স্পর্শও করেন।
নিয়ম লঙ্ঘন করে যুবককে মাঠে ঢুকেতে দেখে নিরাপত্তারক্ষীরাও ছুটে যান। তাঁরা ধরার আগেই রোহিতের কাছে পৌঁছে যান সেই যুবক। তবে কোনও সমস্যা হয়নি। উল্টে সৌজন্য দেখিয়ে যুবকের সঙ্গে করমর্দন করেন রোহিত। ভারতীয় দলের অধিনায়ক নিরাপত্তা কর্মীদের অনুরোধ করেন, যুবককে ভাল ভাবে মাঠের বাইরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু কোনও বিপত্তি ঘটে যেতেই পারত।
আগামী দিনে বিরাট মাঠে নামলে দর্শক সমাগম আরও বেশি হবে। ফলে নিরাপত্তার ফাঁক গলে কেউ মাঠে কোহলির কাছে চলে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। ফলে তারকারা ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলতে নামলে অতিরিক্ত নিরাপত্তার কথা ভাবতে হবে বোর্ডকে।
রঞ্জি ট্রফির প্রস্তুতিতে শনিবার মুম্বইয়ের একটি মাঠের নেটে অনুশীলন শুরু করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তবে একা নয় তার সঙ্গে ছিলেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বঙ্গার প্রাক্তন কোচকে সঙ্গে নিয়ে দীর্ঘক্ষন নেটে ব্যাটিং অনুশীলন করলেন বিরাট।
তাঁর অনুশীলনের যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে অফ স্টাম্পের বাইরের বলে দুর্বলতা কাটানোর চেষ্টা করছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁকে নির্দিষ্ট জায়গায় বিভিন্ন উচ্চতায় সমানে বল দেওয়া হচ্ছে। সেই বল খেলার চেষ্টা করছেন। নেটের বাইরে থেকে নজর রাখছেন বাঙ্গার। কোথায় ভুল হচ্ছে বা কী ভাবে খেলা উচিত বলে দিচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ।
ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি, শেষবার ২০১২ সালে দিল্লির হয়ে রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছিলেন। চলতি সপ্তাহে ফের তাঁকে রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে দেখা না গেলেও জানুয়ারি মাসের শেষেই ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে কিং কোহলির।।












Click it and Unblock the Notifications