Bengal Ranji Squad: অনুষ্টুপের নেতৃত্বে বাংলা দল ঘোষিত, রঞ্জির প্রথম ২ ম্যাচেও নেই শামি

Bengal Ranji Squad: ভারতীয় দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে মহম্মদ শামি আদৌ যেতে পারবেন? সংশয় আরও বাড়ল। জানা গিয়েছে, রিহ্যাবে পুরো ফিট হতে চলা শামি ফের চোট পেয়েছেন।

আজ রঞ্জি ট্রফির প্রথম দুটি ম্যাচের জন্য যে দল ঘোষণা করা হয়েছে তাতেও নেই শামির নাম। যিনি নিজেই বলেছিলেন, ভারতীয় দলে প্রত্যাবর্তনের আগে বাংলার হয়ে ২-৩টি রঞ্জি ম্যাচ খেলতে চান। যদিও সেই সম্ভাবনা ধাক্কা খেল।

Bengal Ranji Squad

বাংলা লখনউয়ে প্রথম ম্যাচ খেলবে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। অভিমন্যু ঈশ্বরণ এই মুহূর্তে লখনউয়েই রয়েছেন, ইরানি কাপে অবশিষ্ট ভারতের হয়ে ১৯১ রান করেছেন। মুকেশ কুমারও ইরানি কাপ খেলছেন। তাঁরা লখনউয়েই বাংলা দলের সঙ্গে যোগ দেবেন।

বাংলা দলে রাখা হয়েছে আকাশ দীপকে। যদিও আকাশ যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দলে থাকেন, তাহলে তাঁকে বাংলা রঞ্জি ম্যাচে সম্ভবত পাবে না। একই কথা প্রযোজ্য মুকেশ কুমারের ক্ষেত্রেও। ফলে তাঁদের ভারতীয় টেস্ট দলে রাখা হলে বাংলাকে প্ল্যান বি সাজাতে হবে।

ঋদ্ধিমান সাহা সুদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে বাংলা দলে প্রত্যাবর্তন হলো আমির গনির। দলের প্রধান কোচ লক্ষ্মীরতন শুক্লা। এ ছাড়া কোচ হিসেবে রাখা হয়েছে অরূপ ভট্টাচার্য ও শিবশংকর পালকে। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে সৌম্যদীপ মণ্ডল, গীত পুরী, সুমিত মোহন্ত, প্রীতম চক্রবর্তী, অনন্ত সাহা ও ঈশান পোড়েলকে।

উত্তরপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ খেলে কলকাতায় ফিরে ইডেনে বিহারের বিরুদ্ধে ম্যাচ খেলবে বাংলা। সেই ম্যাচটি শুরু ১৮ অক্টোবর থেকে। এই দুটি ম্যাচের জন্য যে দল বেছে নেওয়া হলো তা এরকম: অনুষ্টুপ মজুমদার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ কুমার ঘরামি, শাহবাজ আহমেদ, অভিষেক পোড়েল (উইকেটকিপার), ঋত্ত্বিক চট্টোপাধ্যায়, আভিলিন ঘোষ, শুভম দে, আকাশ দীপ, মুকেশ কুমার, সুরজ সিন্ধু জয়সওয়াল, মহম্মদ কাইফ, প্রদীপ্ত প্রামাণিক, আমির গনি, যুধাজিৎ গুহ, রোহিত কুমার, ঋষভ বিবেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+