Ranji Trophy Final 2022: মু্ম্বইকে কড়া চ্যালেঞ্জ মধ্যপ্রদেশের, জমে গিয়েছে রঞ্জি ফাইনাল
মু্ম্বইকে কড়া চ্যালেঞ্জ মধ্যপ্রদেশের, জমে গিয়েছে রঞ্জি ফাইনাল, দুর্দান্ত খেলছে মধ্যপ্রদেশ
শেয়ানে শেয়ানে টক্কর চলছে রঞ্জি ট্রফির ফাইনালে। প্রবল শক্তিধর মুম্বইকে ম্যাচে তৃতীয় দিনই প্রায় ব্যাক ফুটবেল ফেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে মধ্যপ্রদেশ। প্রথম ইনিংসে তোলা মুম্বইয়ের ৩৭৪ রানের জবাবে দাপুটে ব্যাটিং চালানো মধ্যপ্রদেশের সংগ্রহ ৩৬৮/৩। মুম্বইয়ের থেকে তারা পিছিয়ে মাত্র ৬ রানে।

দ্বিতীয় দিনের শেষে মধ্যপ্রদেশের রান ছিল ১২৩/১। যার অর্থৎ, গোটা তৃতীয় দিনে মাত্র ২টি উইকেটে পেয়েছেন মুম্বইয়ের বোলাররা, বিনিময়ে মধ্যপ্রদেশ করেছে ২৫১ রান।
এ দিন নিজের শতরান পূর্ণ করেন মধ্যপ্রদেশের ওপেনার যশ দুবে। ৩৩৬ বলে ১৩৩ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন যশ। ১৪টি চার দিয়ে নিজের ইনিংস সাজিয়েছিলেন এই ব্যাটসম্যান। দ্বিতীয় দিনের শেষে যশ অপরাজিত ছিলেন ৪৪। যশের সঙ্গে দ্বিতীয় দিন শেষে ৪১ রানে অপরাজিত থাকা শুভম শর্মাও এই দিন শতরান পূর্ণ করেছেন। ১১৬ রানে আউট হয়েছেন তিনি। ২১৫ বল খেলা এই ব্যাটসম্যান ইনিংস তৈরি করেছিলেন ১৫টি চার এবং ১টি ছয় দিয়ে।

মুম্বইয়ের হয়ে তৃতীয় দিনে দুইটি উইকেট পান শামস মুলানি এবং মোহিত আভাস্তি। দু'টি ক্যাচই নিয়েছেন হার্দিক তামোরে। দিনের শেষে অপরাজিত রয়েছেন রজত পাতিদার এবং আদিত্য শ্রীবাস্তব। রজত পাতিদার ১৩ চারের সৌজন্যে করেছেন ৬৭ রানে। ১১ রানে অপরাজিত রয়েছেন দলের মধ্যপ্রদেশের অধিনায়ক আদিত্য। চতুর্থ দিন বড় পরীক্ষার সামনে পড়তে চলেছে মুম্বই। পৃথ্বী শ-এর দলের টক্কর যে যোগ্য প্রতিপক্ষের সঙ্গেই হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। চতুর্থ দিনের খেলার ফলাফল অনেকটাই ঠিক করে দেবে কোন দিকে গড়াবে রঞ্জি ট্রফি ২০২২-এর ফাইনালের ভাগ্য।












Click it and Unblock the Notifications