রঞ্জিতে হায়দরাবাদের বিরুদ্ধে দাপট বাংলার, মুকেশ কুমার নিলেন ৪ উইকেট

রঞ্জি ট্রফিতে কটকের বরাবাটি স্টেডিয়ামে এলিট গ্রুপ বি-র ম্যাচে বাংলা খেলছে হায়দরাবাদের বিরুদ্ধে। বোলাররা ম্যাচের দ্বিতীয় দিনে আজ অভিমন্যু ঈশ্বরনের দলের প্রথম ইনিংস লিড নিশ্চিত করে দিলেন। দিনের শেষে বাংলা এগিয়ে ৫৩ রানে, হাতে রয়েছে ৯ উইকেট।

রঞ্জিতে হায়দরাবাদের বিরুদ্ধে দাপট বাংলার, মুকেশের ৪ উইকেট

বাংলার ২৪২ রানের জবাবে আজ ২ উইকেটে ১৫ রান নিয়ে খেলা শুরু করে হায়দরাবাদ। মুকেশ কুমারের বিধ্বংসী স্পেল, সেই সঙ্গে ঈশান পোড়েল ও আকাশ দীপের যোগ্য সঙ্গতে হায়দরাবাদের ব্যাটাররা বিপর্যয়ের সম্মুখীন হয়। দলের ২৮ রানের মাথায় মুকেশ কুমার ফেরান হিমালয় আগরওয়াল (১৬)-কে। ৪০ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় নিজামের শহর, প্রতীক রেড্ডি (৬)-ও মুকেশের শিকার। রাহুল বুদ্ধি ৪ রান করে আকাশ দীপের বলে কট বিহাইন্ড হলে হায়দরাবাদ পঞ্চম উইকেট হারায় ২০.৫ ওভারে ৪৫ রানে। ২৭.৩ ওভারে ৬১ রানে পড়ে ষষ্ঠ উইকেট। অধিনায়ক তথা ওপেনার তন্ময় আগরওয়াল ৮০ বলে ২৯ রান করে ঈশান পোড়েলের বলে মনোজ তিওয়ারির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

রঞ্জিতে হায়দরাবাদের বিরুদ্ধে দাপট বাংলার, মুকেশের ৪ উইকেট

হায়দরাবাদের সপ্তম উইকেট পড়ে ৩৪.১ ওভারে ৭০ রানে। মিকি জয়সওয়াল ২ রান করে সায়নশেখর মণ্ডলের বলে বোল্ড হন। এরপরই হায়দরাবাদ ঘুরে দাঁড়ায় রবি তেজা ও তন্ময় ত্যাগরাজনের জুটিতে ভর করে। অষ্টম উইকেট জুটিতে তাঁরা যোগ করেন ১০৯ রান। ৭২.৫ ওভারে ১৭৯ রানে এই জুটি ভাঙেন মনোজ তিওয়ারি। তনয় ১০৩ বলে ৫২ রান করে আউট হন। শেষ অবধি ৮০ ওভারে ২০৫ রানে শেষ হয় হায়দরাবাদের ইনিংস। তারা দুশো পার করতে সক্ষম হয় রবি তেজার লড়াকু ব্যাটিংয়ের সুবাদে। ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৯৬ বলে ৮১ রানে অপরাজিত থাকেন রবি তেজা। মুকেশ কুমার আটটি মেডেন-সহ ২৪ ওভারে ৪৯ রানের বিনিময়ে চার উইকেট নেন। ঈশান পোড়েল, আকাশ দীপ, সায়নশেখর মণ্ডল, শাহবাজ আহমেদ ও মনোজ তিওয়ারি একটি করে উইকেট নেন। সায়ন দুটি মেডেন-সহ ৪ ওভারে ৯ রান দিয়ে একটি ও মনোজ তিন ওভারে ১২ রান দিয়ে একটি উইকেট নেন। ঈশান পোড়েলের ১৮ ওভারের তিনটি মেডেন, ৫৯ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট। আকাশ দীপ ২৩ ওভারে ৭ মেডেন-সহ ৪৫ রানে একটি ও শাহবাজ ৮ ওভারে ১ মেডেন-সহ ২১ রানের বিনিময়ে একটি উইকেট দখল করেন।

রঞ্জিতে হায়দরাবাদের বিরুদ্ধে দাপট বাংলার, মুকেশের ৪ উইকেট

৩৭ রানের লিড নিয়ে খেলতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় বাংলা। রক্ষণ রেড্ডির বলে শূন্য রানে আউট হন সুদীপ ঘরামি। দিনের শেষে বাংলা ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬ রান তুলেছে। ঈশ্বন ১০ ও ঋত্ত্বিক রায়চৌধুরী তিন রানে ক্রিজে রয়েছেন। মুকেশ কুমারের দাবি, আজ পরের দিকে ব্যাটিং করা সহজ হয়ে গিয়েছিল এই পিচে। খেলা যত এগোবে বোলাররা খুব বেশি ফায়দা আদায় করতে পারবেন না এই পিচ থেকে। তবে ব্যাটাররা বড় রান তুললে বাংলা জয়ের জন্যই ঝাঁপাবে বলে দাবি মুকেশের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+