রঞ্জি ম্যাচে ইডেনে প্রথম ইনিংসে লিড উত্তরপ্রদেশের, ফয়সালার লক্ষ্যে লড়াই জারি বাংলার

রঞ্জি ট্রফির ম্যাচে ইডেনে মুখোমুখি বাংলা ও উত্তরপ্রদেশ। প্রথম দিনে পড়েছিল ১৪ উইকেট। আজ পড়ল ১০ উইকেট। এই ধারা অব্যাহত থাকলে এই ম্যাচের যে ফয়সালা হবে তা নিশ্চিত। ফলে প্রথম ইনিংসে এগিয়ে থেকেও স্বস্তিতে নেই উত্তরপ্রদেশ। মনোজ তিওয়ারির বাংলাও লড়াই জারি রেখেছে। গুরুত্বপূর্ণ হতে চলেছে কালকের প্রথম সেশন।

রঞ্জিতে বাংলা-উত্তরপ্রদেশ দ্বৈরথ জমজমাট, ২ দিনে ২৪ উইকেট

(ছবি- সিএবি মিডিয়া)

উত্তরপ্রদেশের ১৯৮ রানের জবাবে প্রথম ইনিংসে ৪ উইকেটে ২৯ রান নিয়ে আজ খেলা শুরু করে বাংলা। ৩৪ রানে পঞ্চম ও ৫৫ রানে ষষ্ঠ উইকেট পড়ে যাওয়ায় বেকায়দায় পড়ে যায় মনোজ তিওয়ারির দল। প্রীতম চক্রবর্তী ১২ ও সায়ন মণ্ডল ২১ রান করে আউট হন। এরপর অধিনায়কের সঙ্গে জুটি বেঁধে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন অভিষেক পোড়েল। দলের ৯৭ রানের মাথায় তিনি ২৩ বলে ব্যক্তিগত ৩৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ১৯ বলে ২১ রান করে শাহবাজ আহমেদ আউট হলে বাংলার স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১১৯।

চারটি চারের সাহায্যে ৭১ বলে ২৩ রান করে শিবম মাভির বলে লেগ বিফোর হন মনোজ তিওয়ারি। ৪০তম ওভারের শেষ বলে বাংলার নবম উইকেটটি পড়ে ১৪৭ রানে। আকাশ দীপের ঝোড়ো ইনিংস উত্তরপ্রদেশের চেয়ে বাংলার ব্যবধান কমাতে থাকে। ২টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৩০ বলে ৪১ রান করে মাভির বলেই কট বিহাইন্ড হন আকাশ দীপ। ফলে বাংলার ইনিংসে যবনিকা পতন হয় ১৬৯ রানে। মাভি ৫৫ রানে ৬টি উইকেট দখল করেন। আকিব খান দুটি এবং অঙ্কিত রাজপুত ও শিবম শর্মা একটি করে উইকেট দখল করেন।

জবাবে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে উত্তরপ্রদেশ। ৬ রানের মাথায় পড়ে দুটি উইকেট। ২৭ রানে তৃতীয় ও ৪০ রানে চতুর্থ উইকেট পড়ে গিয়েছিল। মাধব কৌশিক ১৯, আনজানেয়া সূর্যবংশী ৪, প্রিয়ম গর্গ শূন্য ও অধিনায়ক করণ শর্মা ৫ রানে আউট হন। সেখান থেকে দলের হাল ধরেছেন রিঙ্কু সিং ও আক্ষদীপ নাথ। রিঙ্কু ৫৭ বলে ৪৪ ও নাথ ৫৮ বলে ৪৭ রানে ব্যাট করছেন। দ্বিতীয় দিনের শেষে উত্তরপ্রদেশের স্কোর ৪ উইকেটে ১২২। লিড ১৫১ রানের। ঈশান পোড়েল ২টি এবং আকাশ দীপ ও সায়ন মণ্ডল একটি করে উইকেট নিয়েছেন। কাল প্রথম সেশনেই উত্তরপ্রদেশের বেশিরভাগ উইকেট তুলে নিতে চাইছে বাংলা। প্রথম ইনিংসে কেকেআরের রিঙ্কু ৭৯ রান করেছিলেন। তাঁর উইকেটটি তুলে নিতে পারলে বাংলার কাজটা সহজ হয়ে যেতে পারে। প্রতিপক্ষের লিড যাতে হাতের বাইরে না যায় সেটা নিশ্চিত করাই চ্যালেঞ্জ লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন দলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+