Bengal vs UP: রঞ্জিতে বাংলাকে প্রত্যাঘাত কেকেআরে খেলা দুই ইউপি ক্রিকেটারের, মনোজদের নিয়ে আশাবাদী লক্ষ্মী

ইডেনে আজ থেকে শুরু হলো রঞ্জি ট্রফির ম্যাচ। বাংলা খেলছে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। প্রথম দিনে পড়ল ১৪ উইকেট।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা। উত্তরপ্রদেশকে ১৯৮ রানে অল আউট করে দিলেও দিনের শেষে বাংলার স্কোর ৪ উইকেটে ২৯ রান।

ইডেনে বাংলা-উত্তরপ্রদেশে ম্য়াচে প্রথম দিনেই ১৪ উইকেট

(ছবি- সিএবি মিডিয়া)

উত্তরপ্রদেশও এদিন শুরুতে বিপর্যয়ের মুখে পড়েছিল। স্কোরবোর্ডে কোনও রান ওঠার ফাঁকেই হারায় দুটি উইকেট। ২৬ রানের মাথায় পড়ে তৃতীয় উইকেট। এরপর অবস্থা সামাল দেন প্রিয়ম গর্গ ও রিঙ্কু সিং। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলা রিঙ্কু ১১টি চারের সাহায্যে ১১৮ বলে সর্বাধিক ৭৯ রান করেন। সাতটি চারের সাহায্যে প্রিয়ম গর্গ করেন ১০৫ বলে ৫৩ রান। ঈশান পোড়েল ৬টি মেডেন-সহ ১৭ ওভারে ৩৫ রান খরচ করে পাঁচটি উইকেট দখল করেন। প্রীতম চক্রবর্তী তিনটি মেডেন-সহ ১৯ ওভারে ৬৩ রান দিয়ে তিনটি উইকেট নেন। একটি মেডেন-সহ ৭.৫ ওভারে ২০ রানের বিনিময়ে শাহবাজ আহমেদ ২টি উইকেট দখল করেন।

জবাবে খেলতে নেমে বাংলা ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দলগত ২ রানের মাথায় কৌশিক ঘোষ ও সুদীপ ঘরামি আউট হন। পঞ্চম ওভারের শেষ বলে দলের ৩ রানের মাথায় ফিরে যান অনুষ্টুপ মজুমদার। অষ্টম ওভারের পঞ্চম বলে দলগত ১৭ রানের মাথায় অভিষেক দাসের উইকেট হারায় বাংলা। দিনের শেষে ১১ ওভারে বাংলার সংগ্রহ ৪ উইকেটে ২৯। অভিষেক দাস ৮ রান করেন। কৌশিক ও সুদীপ খাতা খুলতে পারেননি। অনুষ্টুপের সংগ্রহ ১০ বলে ১ রান। ক্রিজে রয়েছেন প্রীতম চক্রবর্তী (১৮ বলে ১২) এবং সায়ন মণ্ডল (৭ বলে ৪)। কলকাতা নাইট রাইডার্সে খেলা শিবম মাভি একটি মেডেন-সহ ৫ওভারে ১৪ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। অপর উইকেটটি গিয়েছে অঙ্কিত রাজপুতের ঝুলিতে।

বাংলা এই ম্যাচে পায়নি অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনকে। তিনি ভারতীয় টেস্ট দলে রয়েছেন। বাংলাকে নেতৃত্ব দিচ্ছেন মনোজ তিওয়ারি। মনোজ তিওয়ারি, অভিষেক পোড়েল, শাহবাজ আহমেদের উপর নির্ভর করবে বাংলা প্রথম ইনিংসে উত্তরপ্রদেশের রান টপকাতে পারবে কিনা। এখনও ১৬৯ রানে পিছিয়ে রয়েছে বাংলা। খেলার যা গতিপ্রকৃতি তাতে এই ম্যাচের ফয়সালা হওয়ার সম্ভাবনাও রয়েছে। হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা আগামীকাল দলের ঘুরে দাঁড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী। তিনি ঈশান পোড়েলের বোলিংয়ের প্রশংসা করেছেন। ইউপিকে ২০০-র কমে বেঁধে ফেলাতেও তিনি যে খুশি তা স্পষ্ট করেছেন লক্ষ্মী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+