শহিদ শ্রদ্ধাঞ্জলী, টিম ইন্ডিয়ার অভিনব উদ্যোগ! রাঁচিতে বিশেষ টুপি দিলেন 'লেফট্যানেন্ট কর্নেল' ধোনি
ভারতীয় খেলোয়াড়রা পুলওয়ামার শহীদদের এবং সশস্ত্র বাহিনীকে শ্রদ্ধা জানাতে রাঁচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বিশেষভাবে নকশা করা সেনা টুপি পরে খেলছে।
পুলওয়ামায় শহিদদের শ্রদ্ধা জানাতে ও সেনাবাহিনীর প্রতি সংহতি প্রদর্শনে রাঁচিতে অ্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্য়াচে অভিনব উদ্যোগ নিল টিম ইন্ডিয়া। এদিন ভারতীয় দলের পোশাকে সামান্য পরিবর্তন ঘটেছে। ভারতের আকাশী নীল রঙের টুপির বদলে এদিন ভারতীয় ক্রিকেটারের মাথায় রয়েছে সেনাদের জঙ্গলা ছাপ, ক্যামোফ্ল্যাজ টুপি। ম্যাচের আগে এই টুপি দলের হাতে তুলে দেন ধোনি।
|
অধিনায়ক ও লেফট্যানেন্ট কর্নেল
ভারতীয় সেনাবাহিনীর সাম্মানিক লেফট্যানেন্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনি। এদিন তিনি সবার আগে এই বিশেষ টুপি তুলে দেন অধিনায়ক বিরাট কোহলির হাতে।
|
পুলওয়ামার শহিদদের শ্রদ্ধা
বিসিসিআই জানিয়েছে পুলওয়ামার বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলায় শহিদ সিআরপিএফ জওয়ানদের শ্রদ্ধা জানানো এবং সেনাবাহিনীর সদস্যদের প্রতি সংহতি প্রদর্শনের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
|
প্রতিরক্ষা তহবিলে দান
শুধু তাই নয়, এদিনের ম্যাচের বেতনের পুরোটাই ভারতীয় দলের ক্রিকেটাররা ভারতের প্রতিরক্ষা তহবিলে দান করবেন বলে জানান ভারত অধিনায়ক।
|
ক্লোজ লুক
সেনাদের ক্যামোফ্ল্যাজের জন্য যেরকম জঙ্গলা ছাপের পোশাক করা হয়, সেই একই কাপড়ে স্পোর্টিং ক্যাপ বানানো হয়েছে। তার উপরে রয়েছে ভারতীয় বোর্ডের প্রতীক।












Click it and Unblock the Notifications