অস্ট্রেলিয়া সফরের আগে আইপিএল ২০২০ থেকে কী সুবিধে পাবেন বিরাট-রাহুলরা
অস্ট্রেলিয়া সফরের আগে আইপিএল ২০২০ থেকে কী সুবিধে পাবেন বিরাট-রাহুলরা
আইপিএলের জৈব সুরক্ষার পর অস্ট্রেলিয়ায় কোভিড নিরাপত্তার সঙ্গে মানিয়ে নিতে অসুবিধে হবে না। রবিবার অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের দল ঘোষণা হওয়ার পর এমনটাই মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন কন্ডিশানিং কোচ রামজি শ্রীনিবাসন।

১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু পর আমিরশাহীতে কোভিড প্রোটকলে জৈব সুরক্ষার মধ্য়ে ক্রিকেটাররা রয়েছেন। এরপর আইপিএল শেষ হলে ভারতীয় ও অজি ক্রিকেটাররা অস্ট্রেলিয়া উড়ে যাবেন। ২৭ নভেম্বর থেকে ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু। অজিভূমে ৩ ম্যাচে ওডিআই সিরিজ দিয়ে ভারত লড়াই শুরু করবে। এরপর ৩টি টি-২০ ও ৪টি টেস্ট খেলবে কোহলিরা।
প্রসঙ্গত করোনা সংকটের পর এই প্রথম বিদেশ সফরে যাচ্ছে ভারত। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ দিয়েই কোভিড পরবর্তী সংকটের সময় আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় ফিরছেন বিরাট-রাহুলরা। সেক্ষেত্রে দুবাইয়ে করোনার কারণে তৈরি করা জৈব সুরক্ষায় মানিয়ে নেওয়ার পর অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ক্রিকেটারদের মানিয়ে নিতে কোনও রকম সমস্যা হবে না বলে দলের প্রাক্তন কন্ডিশানিং কোচ রামজি শ্রীনিবাসন মনে করছেন।
রবিবার অজি সফরের জন্যে দল ঘোষণার পর শ্রীনিবাসন এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, 'আইপিএল দিয়ে ভারতীয় ক্রিকেটাররা করোনা পরবর্তী সময়ে খেলার মধ্যে ফিরেছেন। এবার সামনে অস্ট্রেলিয়া সফর। আইপিএলে খেলে ভারতীয় ক্রিকেটাররা প্রত্যেকই এই মুহূর্তে ফিটনেস নিয়ে ছন্দে রয়েছেন। ফলে অস্ট্রেলিয়া সফরে তাঁদের কোনও সমস্যা হবে না। সেই সঙ্গে অস্ট্রেলিয়ায় পৌঁছে ক্রিকেটারদের নতুন করে কোয়ারেন্টাইনেও থাকতে হবে। এই সময়টা ভারতীয় ক্রিকেটার যারা আইপিএলে ছিলেন না তাঁদের অজি সফরকে মাথায় রেখে বাড়তি জোর দিতে হবে। তবে বেশিরভাগ ক্রিকেটার জৈব সুরক্ষার সঙ্গে এখন পরিচিত। তাই অস্ট্রেলিয়া সফরে জৈব সুরক্ষার মধ্যে দীর্ঘ টুর্নামেন্ট খেলা নিয়ে তারা সমস্যার মধ্য পড়বেন না।' ফলে আইপিএল ২০২০ থেকে জৈব সুরক্ষা ও করোনা পরিবর্তী সময়ে পরিবেশের সঙ্গে বিরাট-রাহুলরা মানিয়ে নিয়ে অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার সুবিধে পাচ্ছেন বলে মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন কন্ডিশানিং কোচ।












Click it and Unblock the Notifications