শাকিবের ঘটনা থেকে সব খেলোয়াড়দের শিক্ষা নেওয়া উচিত, বললেন প্রাক্তন পাক ক্রিকেটার

শাকিবের ঘটনা সব খেলোয়াড়দের জন্য শিক্ষণীয় বললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা। বেটিংয়ের প্রস্তাবে রাজি না হলেও ভারতীয় বুকির সঙ্গে তা তিনবার কথোপকথন হওয়া গোপন করেন শাকিব।

শাকিবের ঘটনা সব খেলোয়াড়দের জন্য শিক্ষণীয় বললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা। বেটিংয়ের প্রস্তাবে রাজি না হলেও ভারতীয় বুকির সঙ্গে তা তিনবার কথোপকথন হওয়া গোপন করেন শাকিব। সেকারণেই তাঁকে ক্রিকেট থেকে দু'বছর নির্বাসিত করেছে আইসিসি।

হাওড়ায় যানজট

হাওড়ায় যানজট

ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্য বন্ধ হাওড়ার বঙ্কিম সেতু। সোমবার সকাল ৬ টা পর্যন্ত বন্ধ থাকার কথা। আর তারই জেরে ঘুরপথে পাঠানো হচ্ছে গাড়ি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট বাড়ার আশঙ্কা।

রাজার মন্তব্য

এই শাস্তি প্রসঙ্গে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা লিখেছেন, 'যে কোনও স্পোর্টসম্যানের জন্য এটি ঘটনা শিক্ষনীয়। খেলার থেকে নিজেকে বড় মনে করে কখনও প্রোটোকল ভাঙলে পতন নিশ্চিত।' প্রসঙ্গত এর আগে শাকিবের আরও বেশি শাস্তি হওয়ার উচিত বলে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন মন্তব্য করেছেন।

সন্ত্রাসহানা

সন্ত্রাসহানা

নাগাল্যান্ডের জুনহেবোতো জেলায় সন্ত্রাসবাদী হামলায় আহত ৩ জওয়ান।

ভনের মন্তব্য

তিনি বলেন, 'দুর্নীতি নিয়ে আইসিসি অনেকদিন আগে থেকে কোনও ধরনের আপস করেনা। সেটা জেনেও দিনের পর দিন আইসিসি'র থেকে পুরো বিষয়টাই লুকিয়ে গিয়েছে শাকিব। সেকারণেই ওর প্রতি কোনও সহানুভূতি দেখানো উচিত নয়।

ভিয়েতনামে মোদী

ভিয়েতনামে মোদী

ভিয়েতনামের হানোইতে সেখানকার প্রধানমন্ত্রী নুয়েন জুয়ান ফুক-এর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শাকিবের সঙ্গে বুকির কথোপকথন প্রকাশ করল আইসিসি

প্রসঙ্গত শাকিবের সঙ্গে ভারতীয় বুকির কথোপকথনোর এক ভিডিও প্রকাশ করেছে আইসিসি। প্রকাশিত সেই তথ্য অনুযায়ী, ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) চলার সময় শাকিব আল হাসান ঢাকা ডায়নামাইটসের দলে খেলার সময় তাঁর সঙ্গে যোগাযোগ করেন বুকি। সেই সময়ই ভারতীয় বুকি দীপক আগরওয়াল শাকিবের ফোন নম্বর জোগাড় করে হোয়াটস অ্যাপে যোগাযোগ করে। সেখানেই বাংলাদেশের তারকা ক্রিকেটারকে দেখা করতে বলে দীপক। শাকিব অবশ্য বুকির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

অমানবিক

অমানবিক

মালকানগিরি (ওড়িশা) : মাঝরাস্তাতেই রোগী এবং তার পরিবারকে নামিয়ে দিল অ্যাম্বুলেন্স চালক। মেয়ের মৃতদেহ নিয়ে ৬ কিলোমিটার হাঁটলেন বাবা।

পরে আরও দুবার শাকিবের সঙ্গে যোগাযোগ করে বুকি

২০১৮ সালে শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে বুকি দীপক আগরওয়াল শাকিবের সঙ্গে ফের যোগাযোগ করার চেষ্টা করেন। ভারতীয় বুকি, শাকিবকে হোয়াটস অ্যাপে শুভেচ্ছাবার্তা পাঠিয়ে কথা বলার চেষ্টা করে। সেই কথোপকথনেই বুকি লেখেন, 'আমরা কী এই সিরিজেই কাজ করব নাকি আইপিএল থেকে একসঙ্গে পথ চলা শুরু হবে।'

এখানে এতগুলি কথাপকথন হলেও শাকিব কেন আইসিসিরর কাছে এসব তথ্য গোপন করে গেলেন সেই অভিযোগ তুলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেকারণেই তাঁকে ২ বছরের জন্য নির্বাসিত করল আইসিসি।

হুডার বাড়িতে তল্লাশি

হুডার বাড়িতে তল্লাশি

হরিয়ানার মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডার বাড়িতে রেড করল সিবিআই। ২টি কম্পিউটার, সিপিএউ আটক করা হয়েছে।

কলকাতায় বৃষ্টি

কলকাতায় বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের জেরে কাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বহিস্কার

বহিস্কার

সেক্স টেপ কাণ্ডে অভিযুক্ত সন্দীপ কুমারকে দল থেকে বহিষ্কার করল আপ। যেই মহিলা অভিযোগ দায়ের করেছিলেন তাকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+