Ram Mandir: রোহিত, বিরাট, ধোনি গরহাজির! অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে সচিন-কুম্বলে থেকে জাদেজা-প্রসাদ-মিতালি

Ram Mandir: অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি মন্দির উদ্বোধনে হাজির ছিলেন ক্রীড়াক্ষেত্রের বেশ কয়েকজন তারকা। আবার অনেকেই হাজির ছিলেন না। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি।

বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছিল, বর্তমান ও প্রাক্তন একঝাঁক ভারত অধিনায়ক ও ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও সূত্র মারফত জানা যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি।

Ram Mandir: রোহিত, বিরাট, ধোনি গরহাজির!

বৃহস্পতিবার হায়দরাবাদে শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট। বিরাট কোহলিকে অযোধ্যায় যাওয়ার অনুমতি বিসিসিআই দিয়েছিল বলে জানা যায়। মুম্বই বিমানবন্দরে বিরাটকে গতকাল যখন দেখা গিয়েছিল তখন অনেকেই এই প্রশ্ন তোলেন বিরাট অযোধ্যায় যাচ্ছেন, নাকি হায়দরাবাদে? আজ প্রথমে জানা যায় বিরাট পৌঁছেছেন অযোধ্যায়। কিন্তু তারপরই জানা যায়, বিরাট অযোধ্যায় যাননি।

হায়দরাবাদে দলের অপশনাল প্র্যাকটিসেও এদিন ছিলেন না বিরাট। বিরাটকে রাম মন্দির চত্ত্বরে অনুষ্ঠানেও দেখা যায়নি। এরই মধ্যে জানা যায়, বিরাট ইংল্যান্ড সিরিজের প্রথম ২টি টেস্টে খেলবেন না। ব্যক্তিগত কারণ। মনে করা হচ্ছে, সন্তানসম্ভবা স্ত্রী অনুষ্কার পাশে থাকতেই এই সিদ্ধান্ত। রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দেরও অযোধ্যায় দেখা যায়নি। রোহিত শর্মা মুম্বইয়ে আছেন বলে দাবি একটি সংবাদমাধ্যমের। রাহুল দ্রাবিড় ভারতীয় দলের সঙ্গে হায়দরবাদেই রয়েছেন।

কপিল দেব থেকে সুনীল গাভাসকররাও এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন না। মহেন্দ্র সিং ধোনির হাতে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে হাজির হওয়ার আমন্ত্রণপত্র তুলে দেওয়ার ছবি ভাইরাল হয়েছিল। কিন্তু ধোনিও আজ হাজির হননি অযোধ্যায়। মহেন্দ্র সিং ধোনিকে শেষবার দেখা গিয়েছে রাঁচিতে। ভারতীয় মহিলা হকি দলের অলিম্পিক কোয়ালিফায়ারস দেখতে তিনি হাজির ছিলেন স্টেডিয়ামে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে থাকা ক্রিকেটারদের মধ্যে একমাত্র রবীন্দ্র জাদেজাকেই আজ দেখা গিয়েছে অযোধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী রিভাবা, যিনি আবার গুজরাতের বিজেপি বিধায়ক। রাম মন্দিরের সামনে স্ত্রীকে নিয়ে তোলা সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনিল কুম্বলে। এমনকী ভেঙ্কটেশ প্রসাদও আজ হাজির ছিলেন রাম মন্দির উদ্বোধনে।

ছিলেন সচিন তেন্ডুলকরও। সচিনের কথায়, এখানে এসে আশীর্বাদ লাভের সুযোগ পাওয়ার চেয়ে বড় কিছু হতে পারে না। আমাদের দেশ তো বটেই, বিশ্বের নানা প্রান্তে থাকা কোটি কোটি মানুষের স্বপ্ন আজ পূরণ হলো। সচিনের মুখেও এদিন শোনা গিয়েছে, জয় শ্রী রাম! ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজকেও দেখা গিয়েছে ভারতীয় শাটলার সাইনা নেহওয়ালের সঙ্গে। তবে বিনোদন জগতের তারকাদের উপস্থিতির কাছে ক্রীড়াক্ষেত্রের তারকা উপস্থিতি কিন্তু পিছিয়েই থাকল আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+