ঋদ্ধিমান ইস্যুতে মুখ খুললেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির কোচ

ঋদ্ধিমান ইস্যুতে মুখ খুললেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির কোচ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে আয়োজিত হতে চলা টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়ার পর থেকেই খবরের শিরোনামে রয়েছেন ঋদ্ধিমান সাহা। সাহার একের পর এক মন্তব্য টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের ভাবমূর্তির উপর প্রশ্ন তুলে দিয়েছে।

ঋদ্ধিমান ইস্যুতে মুখ খুললেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির কোচ

সেটা জাতীয় দল থেকে বাদ দেওয়া এবং অবসরের প্রসঙ্গ উল্লেখ না করেও তাঁকে সেই বিষয়ে ভাবনা চিন্তার করা কথা জানানো রাহুল দ্রাবিড়ের মন্তব্য হোক বা সাংবাদিকের হুমকি বার্তা সবেতেই এখন শিরোনামে পাপালি। দল থেকে অকারণে বাদ পড়া সাহার সমর্থনে এগিয়ে এসেছেন অসংখ্য প্রাক্তন ক্রিকেটার এবং বিশেষজ্ঞ এবং এই বিষয়ে সাহার পাশে থেকে নিজেদের মতামত দিয়েছেন। এই তালিকায় নতুন সংযোজন রাজকুমার শর্মা, যিনি বিরাট কোহলির ছোট বেলার কোচ হিসেবে বেশি পরিচিত।

নির্বাচকদের এক হাত নিয়ে তিনি জানিয়েছেন, নির্বাচকদের উচিৎ তাঁদের নিজেদের কাজটা করা। একটা প্লেয়ার কখন অবসর নেবে তা বলে দেওয়ার অধিকার কারোরই নেই। খেলনীতি পোডকাস্টে তিনি বলেছেন, "বিগত তিন বা চার মাস ধরে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেটের জন্য যেটা ভাল নয়। সাহার বিষয়ে বিভিন্ন আধিকারিকের থেকে বিভিন্ন রকম মন্তব্য সামনে আসছে। কারোর অধিকার নেই একটা প্লেয়ারকে বলে দেওয়ার যে সে কখন অবসর নেবে। এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। একজন প্লেয়ারকে নির্বাচন করা না করাটা অন্য বিষয়। দ্রাবিড়ও পারত ভাল ভাবে সাহার সঙ্গে কথা বলতে। কিন্তু এই বিতর্ক এখন বড় আকার ধারন করেছে। বিসিসিআই-এর উচিৎ এই ধরনের বিতর্ক থেকে দূরে থাকা।"

ওই পোডকাস্টে শর্মার আরও সংযোজন, "নির্বাচকদের কাজটা শুধুই নির্বাচকদের করা উচিৎ। বিসিসিআই-এ প্রত্যেকের দায়িত্ব ভাগ করে দেওয়া রয়েছে এবং প্রত্যেকের সেই নির্দিষ্ট দায়িত্বটাই পালন করা উচিৎ। সাহা বিতর্ক দেখে খারাপ লাগছে। বিশ্বের এক নম্বর উইকেটরক্ষক ও এবং নিঃশব্দে নিজের কাজটা করে গিয়েছে। এর থেকে অনেক ভাল ব্যবহার ওর প্রাপ্য।"

ভারতের জার্সিতে ৪০টি টেস্টে ১৩৫৩ রান রয়েছে ঋদ্ধিমানের ঝুলিতে। দেশের জার্সিতে তিনটি শতরান এবং ছয়টি অর্ধ শতরান করেছেন তিনি। যদিও শেষ এক বছর দলের সঙ্গে থাকলেও বেশি টেস্টে ভারতের জার্সিতে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি ঋদ্ধিমান সাহা। ২০২১ সালে দেশের হয়ে দুইটি টেস্টে মাঠে নেমেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+