রাজকোটে মুনরো ম্যাজিক, হেরে গেল বিরাট এন্ড কোং

তিন ম্যাচের সিরিজের শনিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে হেরে গেল ভারত। রাজকোটে কলিন মুনরোর ব্যাটে ১-১ সিরিজ করে দেল কিউয়িরা।

রাজকোটে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড কাজে এল না বিরাট কোহলির লড়াই। নিউজিল্যান্ডের ১৯৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে হেরে গেল ভারত। নিউজিল্যান্ডের হয়ে ধামাকা পারফরম্যান্স কলিন মুনরোর ১০৯ রানের জবাব দিতে পারলেন না ভারতের কেউই। ২০ ওভারে ৭ উইকেটে ১৫৬ রান করে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ভারত হেরে যায় ৪০ রানে।

রাজকোটে মুনরো ম্যাজিক, হেরে গেল বিরাট এন্ড কোং

রাজকোটে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। গত ম্যাচ ভারত আগে ব্যাট করে এতবড় রান চাপিয়ে দিয়েছিল ,যে শুরু থেকেই কুঁকড়ে গিয়েছিল কিউয়ি ব্যাটিং লাইনআপ। প্রথমে ব্যাট করে এদিন ২০ ওভারে ২ উইকেটে ১৯৬ রান করে নিউজিল্যান্ড। মাত্র ৫৮ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন কলিন মুনরো। এদিন মুনরো-র ইনিংস ৭ টি চার ও ৭ টি ছয় দিয়ে সাজানো। তিনি একাই ভারতীয় বোলারদের ক্লাব স্তরে নামিয়ে আনেন।

New Zealand 196/2 in 20 overs (Munro 109*, Guptill 45) #INDvNZ pic.twitter.com/sZBg7dOf4C
— BCCI (@BCCI) November 4, 2017

এদিন প্রথম ভারতীয় দলের জার্সি গায়ে ম্যাচ খেলতে নামা মহম্মদ সিরাজ একটি উইকেট পান। আর একটি উইকেট গেছে যজুবেন্দ্র চাহালের ঝোলায়।

A moment to cherish for young Mohammed Siraj as he makes his debut for India today #INDvNZ pic.twitter.com/0ttCZpLeoo
— BCCI (@BCCI) November 4, 2017

এদিকে রান তাড়া করতে নেমে এদিন শুরুটা নড়বড়ে হয় ভারতের। শিখর ধাওয়ান ১ ও রোহিত শর্মা ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তরুণ শ্রেয়স আয়ার একটা চেষ্টা করেছিলেন, কিন্তু ২৩ রান করে তিনিও আউট হয়ে যান। ব্যাট হাতে ধামাকা করার পর বল হাতেও উইকেট তুলে নেন মুনরো। ফের ব্যর্থ হার্দিক পান্ডিয়া।

FIFTY for King Kohli #INDvNZ pic.twitter.com/gWXRMTajuv
— BCCI (@BCCI) November 4, 2017

অধিনায়ক বিরাট কোহলি ফের স্বচ্ছন্দ ব্যাট হাতে। ৪২ বলে ৬৫ করে আউট হন তিনি। আটটি ৪ ও একটি ৬ মারেন তিনি। কিন্তু দলের জয়ের জন্য প্রয়োজনীয় রান তিনি তুলতে পারেননি। ধোনিও ৪৯ করে আউট হয়ে যান। সব মিলিয়ে দল ২০ ওভারে ৭ উইকেটে ১৫৬ রানেই থমকে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+