মুখ ফস্কালেন রাজীব শুক্লা, ফাঁপড়ে এবার বিসিসিআই

বিশ্বকাপের মঞ্চে ভারতীয় মেয়েদের কৃতিত্বের দিনে ফের গন্ডগোল, এবার মুখ ফস্কালেন রাজীব শুক্লা।

ভারতীয় ক্রিকেটে বড় লজ্জা। দেশের জার্সি গায়ে ভারতের মেয়েরা যখন মাঠ কাঁপিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছেন, তখন দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থার কর্মকর্তারা শুভেচ্ছা জানাতে গিয়ে বড় ভুল করছেন। হ্যাঁ ঠিক এমনটাই হয়েছে। বিসিসিআইয়ের আইপিএল কমিটির চেয়ারম্যান ও অভিজ্ঞ কর্মকর্তা রাজীব শুক্লা এবার ভুল করলেন।

মুখ ফস্কালেন রাজীব শুক্লা, ফাঁপড়ে এবার বিসিসিআই

এর আগে মিতালি রাজকে অভিনন্দন জানাতে গিয়ে ভুল করেছিলেন বিরাট কোহলি। এবার সেই তালিকায় যুক্ত হলেন তাবড় বিসিসিআই আধিকারিক রাজীব শুক্লা। ভারতীয় মহিলা দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছনোর শুভেচ্ছা জানানোর বদলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দলেক পৌঁছনোর শুভেচ্ছা জানান তিনি। আসলে বোধহয় ভারতীয় পেরেন্ট বডি নিজের মহিলা ও পুরুষ দলকে ভিন্নভাবেই দেখে। যেহেতু বেশ কয়েকদিন আগে বিরাট এন্ড কোং ইংল্যান্ডের মাটিতেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছিলেন রাজীব শুক্লাও হয়ত তাতেই আটকে গিয়েছিলেন।

তবে নিজের সোশ্যাল সাইটে পোস্টটি করার অল্প সময় পরেই তা ডিলিট করে দেওয়া হয়। কিন্তু সেসময় টুকুর মধ্যেই প্রচুর মানুষ সেই পোস্টটি দেখে নিয়েছেন।

মুখ ফস্কালেন রাজীব শুক্লা, ফাঁপড়ে এবার বিসিসিআই

মুখ ফস্কালেন রাজীব শুক্লা, ফাঁপড়ে এবার বিসিসিআই

সব মিলিয়ে এক কথায় এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গ ভরা এই প্রবাদটিকেই মনে করিয়ে দেয় এই ধরণের উল্টোপাল্টা কার্যকলাপ। তবুও ভারতীয় মেয়েরা কিন্তু বাইশ গজে দেশকে সম্মান এনে দিচ্ছেন, আপনারও এবার একটু সিরিয়াস হলেই ভাল হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+