ঘরে মাঠে টানা ১৩টি ম্যাচ জিতে নয়া টি২০ রেকর্ড রাজস্থানের

নিজেদের মাঠে নতুন টি২০ রেকর্ড গড়ে ফেলল রাহানে ব্রিগেড। যা বেশ ঈর্ষা করার মতোই।

ঘরের মাঠে অপ্রতিরোধ্য রাজস্থান রয়্যালস। এবছর শুরুর ম্যাচে হায়দরাবাদে সানরাইজার্সের কাছে হেরে আইপিএল শুরু করলেও ঘরের মাঠে ফিরতেই জয়ে ফিরল রয়্যালসরা। এদিন বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে ডাকওয়ার্থ লুইস নিয়মে ১০ রানে হারাল রাজস্থান।

ঘরে মাঠে টানা ১৩টি ম্যাচ জিতে নয়া টি২০ রেকর্ড রাজস্থানের

দ্বিতীয় ম্যাচে জিতে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেল অজিঙ্ক রাহানের ছেলেরা। এদিন প্রথমে ব্যাট করে রাজস্থান ১৭.৫ ওভারে ৫ উইকেটে ১৫৩ রান করে। তারপরে বৃষ্টিতে দুই ঘণ্টা ম্যাচ থেমে ছিল। জবাবে নিয়ম মেনে ৬ ওভারে ৭১ রান করতে হতো দিল্লিকে। শেষপর্যন্ত ৪ উইকেটে ৬০ রানে থামে দিল্লি।

ফলে দুটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়ে গেল রাজস্থান। তার চেয়েও বড় কথা নিজেদের মাঠে নতুন টি২০ রেকর্ড গড়ে ফেলল রাহানে ব্রিগেড। যা বেশ ঈর্ষা করার মতোই।

পরপর আইপিএলে মোট ৯টি ম্যাচ ঘরের মাঠে জিতল রাজস্থান। আর সবমিলিয়ে টি২০-তে টানা ১৩ ম্যাচ জয়পুরের মাঠে রাজস্থান জিতল বলে পরিসংখ্যান বলছে।

তথ্য অনুযায়ী সোয়াই মান সিং স্টেডিয়ামে রাজস্থান টানা ১৩ ম্যাচ জিতল। এর মধ্যে আইপিএলের ৯টি ম্যাচ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি২০-তে পরপর চারটে ম্যাচ রাজস্থান জিতেছিল। যা সবমিলিয়ে এদিন এক অনবদ্য রেকর্ড হয়ে দাঁড়াল। আইপিএলের অন্য কোনও দলের পরপর এরকম ঘরের মাঠে জেতার রেকর্ড নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+