IPL 2024: গ্রুপ পর্ব শেষের আগেই বিদায় নিলেন বাটলার, প্লে-অফে সল্টকে নিয়ে উদ্বেগ বাড়ছে নাইটদের
আইপিএলের প্লে-অফের দুয়ারে রাজস্থান রয়্যালস। আর একটি ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে রাজস্থান দলের। কিন্তু রাজস্থান রয়্যালস শিবিরে বড় ধাক্কা, দলের তারকা ওপেনার জস বাটলার আইপিএলের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই ইংল্যান্ডে ফিরে গেলেন, চলতি আইপিএলে আর খেলতে দেখা যাবেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটারকে।
সোমবার রাজস্থান রয়্যালস দলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জস বাটলারের বিদায়ের কথা ঘোষণা করা হয়েছে। জসের হোটেল ছাড়ার একটি ভিডিও পোস্ট করে সেখানে লেখা হয়েছে আমরা তোমার অভাব অনুভব করব জস ভাই। ইংরেজ উইকেটরক্ষক-ব্যাটার, রাজস্থান দলের হয়ে দুটি সেঞ্চুরি করেছিলেন। এবারের রাজস্থান দলের যথেষ্টই ভালো পারফরম্যান্স করেছেন বাটলার।

তবে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই আইপিএলকে বিদায় জানালেন বাটলার। এবারের আইপিএলে ১১ ম্যাচে ৩৫৯ রান করেছেন রাজস্থানের এই ক্রিকেটার। দুটি শতরান আছে। কিন্তু গ্রুপ পর্ব শেষের আগেই যেভাবে দল ছাড়লেন বাটলার তাতে বাকি ফ্রাঞ্চাইজি গুলিরও চিন্তা বাড়ছে ইংল্যান্ড ক্রিকেটারদের নিয়ে। বিশেষ করে কেকেআর দলে আছেন ফিল সল্ট। নাইটরা তাঁকে প্লে-অফে না পেলে সমস্যায় পড়বে।
বিসিসিআই ইংল্যান্ড ক্রিকেটারদের প্লে-অফের খেলানোর বিষয়টি নিয়ে ইসিবির সঙ্গে কথা বললেও এখনও সমাধান সূত্র অধরাই। অথচ আগামী সপ্তাহেই আইপিএলের প্লে-অফ। আইপিএল শেষ হলেই বেজে যাবে টি২০ বিশ্বকাপের দামামা। ইতিমধ্যেই বেশিরভাগ দলই তাদের স্কোয়াডের নাম ঘোষণা করে দিয়েছে।
প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংসের কাছে হারলেও পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানেই রয়েছে রাজস্থান। লিগ পর্বে এখনও তাদের দুটি ম্যাচ বাকি। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট সঞ্জুদের। পরের ম্যাচগুলিতে পাঞ্জাব বা কেকেআরকে হারালেই শেষ চারে চলে যাবে তারা।
আরও এক ইংল্যান্ড ক্রিকেটার লিয়াম লিভিংস্টোনও সোমবার পাঞ্জাব শিবির ছেড়েছেন। সোশ্যাল মিডিয়ায় ইংল্যান্ড ক্রিকেটার লিখেছেন, 'আর এক মরশুমের জন্য আইপিএল শেষ হল। আগামী বিশ্বকাপের আগে হাঁটুর চোটের শুশ্রূষা করতে হবে। পাঞ্জাব কিংসের সমর্থকদের নিঃশর্ত ভালবাসা ও সমর্থনের জন্য। এবার আমাদের মরশুমটা খুব হতাশাজনক কেটেছে। ব্যক্তিগতভাবেও খারাপ গিয়েছে আমার। তবু আইপিএলে খেলা প্রত্যেক মিনিট আমি উপভোগ করেছি।'












Click it and Unblock the Notifications