IPL: কৌতুক করে লক্ষ্নৌ’কে আইপিএল-এর মঞ্চে স্বাগত জানাল রাজস্থান রয়্যালস
বাইশ গজে দ্বৈরথ শুরু হতে ঢের বাকি, তার আগে কৌতিক করে আইএসএ-এর মঞ্চে নব্য লক্ষ্মৌ দলকে স্বাগত জানাল রাজস্থান রয়্যালস।

আইপিএল-এর মেগা নিলাম শুরু হওয়ার আগে আইপিএলের নয়া দুই দলের মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রথম অভিষেক ঘটল সঞ্জীব গোয়েঙ্কার দলের। কিন্তু অভিষেকেই যে ভাবে গোয়েঙ্কার দল'কে নিয়ে মজা করল রাজস্থান রয়্যালস তাতে মনে হচ্ছিল স্কুলের জুনিয়র ছাত্রের 'ক্লাস' নিচ্ছি দ্বাদশ শ্রেণি'র ছাত্র।
এখনও সরকারি ভাবে ফ্রাঞ্চাইজির নাম ঘোষণা করেনি লক্ষ্ণৌ টিম ম্যানেজমেন্ট। তাদের টুইটার প্রোফাইলের নাম 'অফিসিয়াল লক্ষ্নৌ আইপিএল টিম'। সেই প্রোফাইল থেকেই টুইট করে লেখা হয়, 'সওগাত নেহি কারোগি হামারা?', বাংলায় তর্জমা করলে যার অর্থ দাঁড়ায় 'আমায় স্বাগত জানাবে না?'
Swaagat nahi karoge hamara? 😉 pic.twitter.com/ha52qmFl8I
— Official Lucknow IPL Team (@TeamLucknowIPL) January 3, 2022
এই টুইটের জবাবে রাজস্থান রয়্যালস-এর টুইটার প্রোফাইলে মজা করে 'পিকে' সিনেমা থেকে আমির খানের একটি ছবি পোস্ট করা হয়, যার উপরে লেখা 'থাপ্পা কিধার হ্যা?' পাশাপাশি ব্যান্টার করে ক্যাপশানে লেখা হয়, 'কাহি ইয়ে রং নম্বর তো নাহি? (এটা ভুল প্রোফাইল নয় তো)'
Kahin yeh 𝙬𝙧𝙤𝙣𝙜 𝙣𝙪𝙢𝙗𝙚𝙧 toh nahi? https://t.co/PQXIiwokFD pic.twitter.com/epUKzPcyE0
— Rajasthan Royals (@rajasthanroyals) January 3, 2022
মূলত লক্ষ্মৌ দলের টুইটার হ্যান্ডেল এখনও ভেরিফাই না হওয়ার কারণেই এই রকম মস্করা করা হয়েছে লক্ষ্নৌ-এর ফ্রাঞ্চাইজি দলটিকে নিয়ে। আইপিএল-এর প্রতিটা দলের টুইটার প্রোফাইল ভেরিফায়েড, যার ফলে 'ব্লু টিক' রয়েছে প্রতিটা প্রোফাইলের পাশে।
সোশ্যাল মিডিয়ায় লক্ষ্নৌ-এর দলের অভিষেকটা মন্দ হয়নি। প্রথম দিনেই কুড়ি হাজারের বেশি ফলোয়ার অর্জন করে তারা। পাশাপাশি এই ধরনের মস্করা করার বিষয়ে পরিচিতি রয়েছে রাজস্থান রয়্যালসের। এর আগেও বিভিন্ন আইপিএল দলের সঙ্গে ব্যান্টার করেছে তারা।
গত অক্টোবরে প্রায় সাত হাজার কোটি টাকার বিডের বিনিময়ে লক্ষ্নৌ-এর দলের মালিকানা পায় সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। সঞ্জীব গোয়েঙ্কার দল নিজেদের হোম ম্যাচগুলি খেলবে লক্ষ্নৌয়ের অটল বিহারী বাজপায়ী একানা স্টেডিয়ামে। বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেট স্টেডিয়ামের দর্শকাসন সংখ্যা ৫৫ হাজার।
ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্সের আইপিএল জয়ী অধিনায়ক গৌতম গম্ভীর'কে দলের মেন্টর নিযুক্ত করেছে লক্ষ্নৌয়ের ফ্রাঞ্চাইজি। জানা যাচ্ছে আগামী কিছু দিনের মধ্যেই ফ্রাঞ্চাইজির নাম ঘোষণা করবে আরপিএসজি গ্রুপ।












Click it and Unblock the Notifications