বিকল্পের খোঁজে হায়দরাবাদ ও রাজস্থান, উঠে আসছে যে নামগুলি

আইপিএল ১১ -তে রাজস্থান রয়ালস ও সানরাইজার্স হায়দরাবাদ পরিবর্ত খুঁজছে। 

বল বিকৃতি বিতর্কের জেরে আইপিএলের আগেই বেশ বড় ধাক্কা রাজস্থান রয়ালস ও সানরাইজার্স হায়দরবাদে। অজিঙ্ক রাহানে ও কেন উইলিয়ামসনের হাতে দায়িত্ব দিলেও ক্রিকেটারদের বদলি কারা হবে তা নিয়ে হিসাব কষতে শুরু করে দিয়েছে দুই থিঙ্কট্যাঙ্ক।

বিকল্পের খোঁজে হায়দরাবাদ ও রাজস্থান, উঠে আসছে যে নামগুলি

ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ দুজনেই দলের গুরুত্বপূর্ণ অংশ। এমনকি যার দলের অন্যতম সেরা ব্যাটসম্যানও ছিলেন তাঁরা। তাই পরিবর্ত হিসেবে মূলত ব্যাটসম্যানদেরই নাম সামনে আসছে। আইপিএলে এবারই প্রথম খেলার জন্য নিজের নাম তুলেছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। কিন্তু নিলামে দল পাননি। এখন রাজস্থান রয়্যালসে স্মিথের পরিবর্ত হিসেবে দৌড়ে এগিয়ে রুট।

ভারতে টি ২০ ক্রিকেটখেলায় রুটের খুব একটা অভিজ্ঞতা না থাকলেও ইংল্যান্ড দলের হয়ে তাঁর পারফরম্যান্সই এক্ষেত্রে সবচেয়ে বড় মাপকাঠি হয়ে উঠেছে।

আইপিএলের নিয়ম বিধি অনুযায়ি, রাজস্থান রুটকে নিতে চাইছে। তাঁর বেস প্রাইস দেড় কোটি টাকা। এদিকে সানারাইজার্স হায়দরাবাদের রাডারে নিউজিল্যান্ডের মার্টিন গুপ্তিল এবং বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান তামিম ইকবাল। গুপ্তিল কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলেছেন। হাতে বড় স্ট্রোক থাকায় তার নাম ভাবা হচ্ছে এছাড়া রয়েছে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। এবারের নিলামে এঁরা কেউই বিক্রি হননি। পারফরম্যান্সের নিরিখে ওয়ার্নারের জায়গায় তাঁকেই নেওয়ার ভাবনা সানরাইজার্সের। স্পিন খেলার দক্ষতাকে গুরুত্ব দিচ্ছে হায়দরাবাদ। তাঁর বেসপ্রাইস ৫০ লক্ষ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+