IPL 2021: চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের সর্বনিম্ন রান! নেট রান রেট উন্নতির সুযোগ মুম্বইয়ের

মিরাকল না ঘটলে আইপিএল থেকে বিদায় নিশ্চিত রাজস্থান রয়্যালসের। চলতি আইপিএলে সর্বনিম্ন স্কোর সঞ্জু স্যামসনের দলের। টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৯০ রানের বেশি এগোতে পারেনি রাজস্থান। ৯১ রানের টার্গেট দ্রুত সফলভাবে তাড়া করে নেট রান রেটের উন্নতি ঘটিয়ে চতুর্থ দল হওয়ার দৌড়ে থাকার বড় সুযোগ মুম্বই ইন্ডিয়ান্সের।

চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের সর্বনিম্ন রান

পাওয়ারপ্লে শেষে ৬ ওভারে রাজস্থান রয়্যালসের স্কোর ছিল ২ উইকেটে ৪১। সেখান থেকেও রাজস্থান ১০০-র কাছে পৌঁছাতে পারল দুরন্ত বোলিংয়ের সুবাদে। নাথান কুল্টার-নাইল ৪ ওভারে ১৪ রানে ৪ উইকেট নিলেন। জিমি নিশাম ৪ ওভারে ১২ রানের বিনিময়ে নিলেন তিন উইকেট। ৪ ওভারে ১৪ রানের বিনিময়ে ২ উইকেট জসপ্রীত বুমরাহর। ৪১ রানে দ্বিতীয় উইকেট পড়ে ৫.৩ ওভারে। ৯.৪ ওভারে পঞ্চম উইকেট পড়ে ৫০ রানে।

৭১ থেকে ৮২ রানের মধ্যে আরও চার উইকেট হারায় রাজস্থান।তিনটি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১২ রান করে ৩.৪ ওভারে নাথান কুল্টার-নাইলের শিকার হন যশস্বী জয়সওয়াল। ৫.৩ ওভারে ফেরেন এভিন লুইস। ব্যাটিংয়ের সময় চোট পেয়েও উঠে দাঁড়িয়ে তিনিই রাজস্থান রয়্যালসের হয়ে এই ম্যাচে সর্বাধিক রান করলেন। ১৯ বলে ২৪ রান করে জসপ্রীত বুমরাহর বলে লেগ বিফোর হন তিনি। স্কোরবোর্ডে কোনও রান যোগ হওয়ার আগে পরের ওভারের প্রথম বলেই তিন রান করে জিমি নিশামের শিকার হন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। শিবম দুবে ৩ ও গ্লেন ফিলিপস চার রানে আউট হন।

এরপর ডেভিড মিলার ও রাহুল তেওয়াটিয়া কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা চালালেও মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের দাপটে রাজস্থান সেভাবে মাথা তুলেই দাঁড়াতে পারেনি। ডেভিড মিলার ১৫ ও তেওয়াটিয়া ১২ রান করেন। একটি ছক্কা মেরে সাত বলে ৮ রানে অপরাজিত থাকেন মুস্তাফিজুর রহমান। জয়ন্ত যাদব ২ ওভারে ১৭ রান খরচ করেন। ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ২৪ রান দিয়ে কোনও উইকেট পাননি। কায়রন পোলার্ড ২ ওভারে ৯ রান খরচ করেন। রাজস্থান রয়্যালসের এই ৯ উইকেটে ৯০ রান ২০ ওভার পুরো ব্যাট করে কোনও দলের তোলা দ্বিতীয় সর্বনিম্ন রান। জবাবে খেলতে নেমে রোহিত শর্মা মারমুখী মেজাজে ব্যাটিং শুরু করেন। এদিন ৪০০তম টি ২০ ছক্কা মারার নজির গড়েন রোহিত শর্মা। ৩.২ ওভারে রোহিত শর্মাকে আউট করেন মুস্তাফিজুর রহমান। ১৩ বলে ২২ করেন রোহিত। তিনি আউট হন দলের ২৩ রানের মাথায়। এদিন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে ১০০০ রান পূর্ণ করেন কিষাণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+