IPL 2021: পাঞ্জাব কিংসের সামনে বড় টার্গেট রাখল রাজস্থান রয়্যালস, অর্শদীপের ৫ উইকেট

চলতি আইপিএলের প্রথম সাক্ষাতে হাই স্কোরিং ম্যাচে রান তাড়া করতে গিয়ে মাত্র চার রানে পাঞ্জাব কিংসের কাছে হেরেছিল রাজস্থান রয়্যালস। আজ ফিরতি সাক্ষাতে দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে লোকেশ রাহুলদের দিকে চ্যালেঞ্জিং টার্গেটই ছুড়ে দিল সঞ্জু স্যামসনের দল। আইপিএলের পয়েন্ট তালিকার পাঁচে উঠে আসতে পাঞ্জাব কিংসকে করতে হবে ১৮৬ রান। অর্শদীপ সিং নিলেন পাঁচ উইকেট।

ভালো শুরু রাজস্থানের

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের বিধ্বংসী ফর্ম ধরে রেখে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে প্রথমবার খেলতে নেমে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন এভিন লুইস। যোগ্য সঙ্গত দিতে থাকেন যশস্বী জয়সওয়াল। ৫.৩ ওভারে ওপেনিং জুটি ভাঙায় রাজস্থান রয়্যালসের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৫৪। সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ২১ বলে ৩৬ করেন লুইস। পাওয়ারপ্লে-তে ওঠে ৫৭ রান। রাজস্থান রয়্যালসের ১০০ রান আসে একাদশ ওভারে।

ঈশানের প্রথম শিকার সঞ্জু

আইপিএলের অভিষেক ম্যাচে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে ফেরান ঈশান পোড়েল, উইকেটের পিছনে দারুণ ক্যাচ ধরেন রাহুল। ৭.১ ওভারে ৬৮ রানে দ্বিতীয় উইকেট হারায় রাজস্থান রয়্যালস। ১১.৫ ওভারে অর্শদীপ সিংয়ের বলে ১৭ বলে ২৫ করে আউট হন লিয়াম লিভিংস্টোন। স্যামসনের দলের তৃতীয় উইকেটটি পড়ে ১১৬ রানের মাথায়। ১৫তম ওভারের দ্বিতীয় বলে হরপ্রীত ব্রারের বলে অসাধারণ যশস্বীর ক্যাচ ধরেন ময়াঙ্ক আগরওয়াল। ৩৬ বলে ৪৯ করেন যশস্বী। এদিন ময়াঙ্ক, রাহুল, অ্যালেনরা মিলে বেশ কয়েকটি অনবদ্য ক্যাচ তালুবন্দি করেন। লিভিংস্টোনের ক্যাচটি বাউন্ডারি লাইনের ধারে শরীর ছুড়ে তালুবন্দি করেন অ্যালেন।

অনবদ্য শামি

তবে পাঞ্জাব কিংস এদিন ২০০ পেরোতে পারল না মহম্মদ শামি ডেথ ওভারে দুরন্ত বোলিং করায়। ১২ রানের মধ্যে চারটি উইকেট পড়ে রাজস্থান রয়্যালসের। ১৭তম ওভারের তৃতীয় বলে শামি রিয়ান পরাগকে ব্যক্তিগত চার রানে প্যাভিলিয়নে ফেরান। ১৮তম ওভারের প্রথম বলে অর্শদীপ সিংয়ের বলে এইডেন মার্করামের হাতে ক্যাচ দিয়ে মহীপাল লোমরর আউট হওয়ার আগে করেন ১৭ বলে ৪৩। তাঁর ইনিংসে রয়েছে ২টি চার ও চারটি ছক্কা। ১৯তম ওভারে বল করতে এসে শামি প্রথম বলে রাহুল তেওয়াটিয়া ও পঞ্চম বলে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার ক্রিস মরিসকে প্যাভিলিয়নে ফেরান। তেওয়াটিয়া বোল্ড হন, মরিসের ক্যাচ ধরেন মার্করাম। চার ওভারে ২১ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে পাঞ্জাব কিংসের হয়ে ৫০তম আইপিএল উইকেটটি পেলেন শামি।

অর্শদীপের ৫ উইকেট

২২ বছরের অর্শদীপ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে মুম্বইয়ে ৩৫ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। এরপর আরও চারটি উইকেট তাঁর ঝুলিতে এসেছিল। এদিন তিনি পাঁচ উইকেট দখল করলেন। শেষ ওভারের শেষ দুই বলে তিনি আউট করলেন চেতন সাকারিয়া ও কার্তিক ত্যাগীকে। ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে অর্শদীপ সিংয়ের ঝুলিতে এল ৫ উইকেট। ঈশান পোড়েল ও হরপ্রীত ব্রার একটি করে উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+