IPL 2024: বেন স্টোকসের পথেই হাঁটলেন রুট, বড় ধাক্কা রাজস্থান শিবিরে, শার্দূলকে ছাড়তে পারে নাইটরা
আইপিএল ২০২৪ থেকে সরে দাঁড়ালেন জো রুট। ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো আসন্ন আইপিএলে অংশগ্রহণ করবেন না। শনিবার রাতের দিকে সরকারিভাবে বিষয়টি জানিয়েছে রাজস্থান রয়্যালস শিবির। বেন স্টোকস আগেই আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। এবার সেই তালিকাতে অন্তর্ভুক্ত হলেন আরও এক ব্রিটিশ ক্রিকেটার।
বিশ্বকাপ পর্ব মিটতেই শুরু হয়ে গিয়েছে আইপিএল নিয়ে চর্চা। রবিবারের মধ্যেই দলগুলিকে বিসিসিআইয়ের কাছে পাঠিয়ে দিতে হবে ক্রিকেটারদের তালিকা। নিলামের আগে কাদের ধরে রাখল দলগুলি তা চূড়ান্ত হয়ে যাবে রবিবার সন্ধ্যার মধ্যেই।এরইমধ্যে বড় ধাক্কা রাজস্থান শিবিরে। কারণ রুটকে রেখেই দল সাজাচ্ছিল মরু রাজ্যের দলটি। কিন্তু ব্রিটিশ তারকা নাম প্রত্যাহার করায়। কিছুটা হলেও সমস্যায় পড়তে পারে রাজস্থান।

অন্যদিকে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা নাইট রাইডার্সও। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের খবর অনুসারে, কেকেআর অভিজ্ঞ অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে ছেড়ে দিতে চলেছে। আইপিএল-এর ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ১০.৭৫ কোটি টাকার বিনিময় করেছিল শাহরুখের দল। তাঁর মতো অলরাউন্ডারকে ছাড়লে পার্সে টাকার অঙ্ক বাড়বে নাইটদের।
২০২৩ আইপিএলে খুব একটা ভালো পারফৱম্যান্স ছিল না ঠাকুরের। ১১ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন শার্দুল। শার্দুলকে ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। লকি ফার্গুসনকেও আউটের পথ দেখাতে পারে কেকেআর।
ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক পৃথ্বী শ-কে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। ২০১৮ সালে আইপিএলে অভিষেক হওয়া ২৪ বছর বয়সী এই ক্রিকেটার ২০২৩ সালের আইপিএলে খুব ভালো পারফর্ম করতে পারেননি। আট ম্যাচে তার রান ছিল মাত্র ১০৬, গড়ে ১৩.২৫। তবু দিল্লি দল তাঁকে ছাড়ছে না। ২০২৪ সালের দলেও মুম্বই তারকাকে দলে রাখছে দিল্লি।
কেরিয়ারে বার বার চোট আঘাতের সমস্যায় পড়তে হয়েছে পৃথ্বীকে, ব্যতিক্রম হয়নি চলতি বছরেও। এমনকি মাঠের বাইরেও একাধিকবার বিতর্কে জড়ান এই ক্রিকেটার। কিন্তু তরুণ ব্যাটারকে দলে রেখেই পরিকল্পনা সাজাচ্ছ দিল্লি।












Click it and Unblock the Notifications