IPL 2022: জস বাটলারের দুরন্ত সেঞ্চুরির সৌজন্যে মুম্বইয়ের সামনে বড় রানের লক্ষ্য দিল মরু শহরের দল

জস বাটলারের দুরন্ত সেঞ্চুরির উপর ভর করে মুম্বইয়ের সামনে বড় রানের টার্গেট রাখল রাজস্থান

জস বাটলারের দুর্ধর্ষ শতরানের উপর ভর করে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে বড় রানের লক্ষ্য রাখল রাজস্থান রয়্যালস। মুম্বইয়ের বিরুদ্ধে ৬৮ বলে ১০০ ইনিংস খেলেন ইংল্যান্ডের এই তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান। নির্ধারিত ২০ ওভার শেষে রাজস্থানের সংগ্রহ ১৯৩/৮।

IPL 2022: জস বাটলারের দুরন্ত সেঞ্চুরির সৌজন্যে মুম্বইয়ের সামনে বড় রানের লক্ষ্য দিল মরু শহরের দল

দুর্দান্ত শতরান করা জস বাটলারের ইনিংস সাজানো ছিল ১১টি চার এবং ৫টি ছয় দিয়ে। বাটলার ছাড়া ব্যাট হাতে বিস্ফোরণ ঘটিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তরুণ শিমরন হেটমায়ার। বড় রান না পেলেও ১৪ বলে ৩৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন এই ক্যারিবিয়ান তারকা। তিনটি চার এবং তিনটি ছয় দিয়ে সাজানো ছিল হেটমায়ারের ইনিংস। একটি চার এবং তিনটি ছয়ের সৌজন্যে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন করেন ৩০ রান।

মুম্বইয়ের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের টপ অর্ডারের দুই ব্যাটসম্যান যশস্বী জসওয়াল এবং দেবদূত পাডিক্কল রান পাননি। ১ রান করে ওপেনিং করতে নামা বাম হাতি তরুণ যশস্বী প্য়াভিলিয়নে ফেরেন। দেবদূত পাডিক্কল করেন ৭ রান। রান পাননি গত মরসুম থেকে রাজস্থান রয়্যালসরে দলে সুযোগ পেয়ে চলা রিয়ান পরাগ। ৫ রান করেন অসমের এই ক্রিকেটার। মুম্বইয়ের বিরুদ্ধে ১৯৩ রান তুললেও আরও বেশি সংগ্রহ করতে পারত রাজস্থান রয়্যালস। শিমরন বেটামায়ার এবং জস বাটলারের উইকেট পরার পরই হুড়মুড় করে ভেঙে পড়ে রাজস্থানের ব্যাটিং। রাজস্থান রয়্যালসের ইনিংসের শেষ দশ বলে পাঁচ উইকেটের পতন হয়।

IPL 2022: জস বাটলারের দুরন্ত সেঞ্চুরির সৌজন্যে মুম্বইয়ের সামনে বড় রানের লক্ষ্য দিল মরু শহরের দল

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বল হাতে ভাল পারফরম্যান্স দিয়েছেন জসপ্রীত বুমরাহ। ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে ৩ উইকেট সংগ্রহ করেন বুমরাহ। ইংল্যান্ডের পেসার টাইমার মিলসও পেয়েছে তিন উইকেট, তবে চার ওভারে তিনি খরচ করেছেন ৩৫ রান। ৪ ওভারে ৪৬ রান দিয়ে এক উইকেট নিয়েছে কিরন পোলার্ড। গত ম্যাচে দুরন্ত বোলিং করে নজরকাড়া বাসিল থাম্পি ১ ওভারে ২৬ রান হজম করেছেন। থাম্পির ওই ওভারের পর রোহিত শর্মা এতটাই চাপে পড়ে গিয়েছিলেন যে দ্বিতীয় ওভার তাঁকে দিয়ে বোলিং করানোর সাহস দেখাননি তিনি।

দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে হেরে আইপিএল ২০২২-এ অভিযান শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স। জয়ের রাস্তায় ফেরা অত্যন্ত জরুরি মুম্বইয়ের জন্য। এই ম্যাচ জিততে না পারলে চাপ বাড়বে পাঁচ বারের চ্যাম্পিয়নদের। অপর দিকে, শক্তিশালী বোলিং ইউনিট বিশিষ্ট রাজস্থান রয়্যালস চাইবে জয়ের ধারা বজার রেখে রাজস্থানকে হারিয়ে প্রথম দুইয়ে জায়গা করে নিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+