চেন্নাইয়ের বিরুদ্ধে অন্য জার্সিতে খেলবে রাজস্থান, কারণ জানেন কি

চেন্নাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে গোলাপি জার্সিতে খেলবে রাজস্থান। ক্যানসার নিয়ে সচেতনতা তৈরিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আইপিএলে একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে রাজস্থান রয়্যালস। ১০ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে তাঁরা লিগ টেবলের ষষ্ঠ স্থানে রয়েছে। পরের ম্যাচে তাঁদের প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। যাঁরা ইতিমধ্যে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে।

চেন্নাইয়ের বিরুদ্ধে অন্য জার্সিতে খেলবে রাজস্থান, কারণ জানেন কি

লিগ টেবলের লড়াই তো থাকবেই তবে তার সঙ্গে কিছু ভালো কাজও ফ্র্যাঞ্চাইজিগুলি প্রতিবছর করে থাকে। এবার যেমন চেন্নাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে গোলাপি জার্সিতে খেলবে রাজস্থান। ক্যানসার নিয়ে সচেতনতা তৈরিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অধিনায়ক রাহানে, হেনরিক ক্লাসেন, কৃষ্ণাপ্পা গৌতম, মহিপাল লোমরোররা বুধবার ক্যানসার সচেতনতায় প্রচারও করেছেন। শুক্রবার যে জার্সি পরে রাজস্থান মাঠে নামবে তাতে তিনটি রঙ রয়েছে। ব্রেস্ট ক্যানসার, ওরাল ক্যানসার ও সার্ভিক্যাল ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতেই মূলত উদ্যোগ নেওয়া হয়েছে।

Special jersey for our battle with @ChennaiIPL against Cancer! ⚡️

What's our new jersey all about?
PINK - Breast Cancer
BURGUNDY - Oral Cancer
TEAL - Cervical Cancer

Let's show our support and get #CancerOut!#JazbaJeetKa #HallaBol #VIVOIPL #Yellove pic.twitter.com/TbPM0benlo
— Rajasthan Royals (@rajasthanroyals) 9 May 2018

রাজস্থান রয়্যালসের ক্যানসার সচেতনতা কর্মসূচিকে সাহায্য করছে সেরাজ্যের সরকার, জাতীয় ক্যানসার গ্রিড, ভারতীয় ক্যানসার সোসাইটি ও ভারতীয় ডেন্টাল অ্যাসোসিয়েশন।

প্রসঙ্গত, অজিঙ্ক রাহানের নেতৃত্বে রাজস্থান একেবারেই বারবার হোঁচট খেয়েছে লিগ টেবলে। সাপ-লুডোর মতো বারবার উপরে উঠেছে ও নিচে নেমেছে। গত কয়েকটি ম্যাচ থেকে শেষ তিনেই জায়গা করে নিয়েছে রাজস্থান। এই অবস্থায় পরের চারটি ম্যাচের সবকটিতেই জিততে হবে রাজস্থানকে। না হলে প্লে-অফের স্বপ্ন শেষ হয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+