আইপিএল ২০২০! শেন ওয়ার্নকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল রাজস্থান রয়্যালস
শেন ওয়ার্নকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার কথা ঘোষণা করল রাজস্থান রয়্যালস। তাদের এই সিদ্ধান্ত এনিয়ে দ্বিতীয়বার। ১৯ সেপ্টেম্বর থেকে ইউএইতে শুরু হতে যাচ্ছে আইপিএল ২০২০। এছাড়াও সামনের সেশনে টিম ম
শেন ওয়ার্নকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার কথা ঘোষণা করল রাজস্থান রয়্যালস। তাদের এই সিদ্ধান্ত এনিয়ে দ্বিতীয়বার। ১৯ সেপ্টেম্বর থেকে ইউএইতে শুরু হতে যাচ্ছে আইপিএল ২০২০। এছাড়াও সামনের সেশনে টিম মেন্টর হিসেবেও কাজ করবেন শেন ওয়ার্ন।

ইউএই সফরেই শেন ওয়ার্নকে রয়্যাল ম্যানেজমেন্টের সঙ্গে দেখা যাবে। কেননা ওয়ার্ন নিজেও নিজের আন্তর্জাতিক সমর্থকদের যে ভিত্তি রয়েছে, তাকে দৃঢ় করতে চান। অস্ট্রেলিয়ার প্রাক্তন এই খেলোয়াড় রয়্যাল রাজস্থান ফাউন্ডেশনের জনহিতকর কাজেরও প্রচার চালাবেন।
টিম মেন্টর হিসেবে ওয়ার্ন হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গে কাজ করবেন। ওয়ার্ন বলেছেন, রয়্যালস, তার দল, তার পরিবারের সঙ্গে ফিরে আসার বিষয়টি বরাবরই দুর্দান্ত অনুভূতির।












Click it and Unblock the Notifications