IPL 2021: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিল রাজস্থান রয়্যালস, দুই দলে মোট ৭ পরিবর্তন

আইপিএলের ম্যাচে আজ আবু ধাবিতে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। আজ জিতলে পয়েন্ট তালিকার এক নম্বর দল হিসেবেই প্লে অফে যাওয়া কার্যত নিশ্চিত হয়ে যাবে মহেন্দ্র সিং ধোনির দলের। প্রথম ও দ্বিতীয় স্থানের জন্য সিএসকের লড়াই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। আজ মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে ঋষভ পন্থের দিল্লি। ফলে ১২ ম্যাচে দিল্লির দখলে ১৮ পয়েন্ট, সিএসকের ১৮ পয়েন্ট ১১ ম্যাচে। দিল্লি জিতলেও রাজস্থান রয়্যালস ম্যাচ ধোনিরা শুরু করছেন প্রথম স্থানে থেকেই।

 চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিল রাজস্থান রয়্যালস

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালস দলে চারটি পরিবর্তন করা হয়েছে। চেন্নাই সুপার কিংসে দুটি পরিবর্তন হয়েছে। দীপক চাহারের পরিবর্তে খেলানো হচ্ছে কে এম আসিফকে। ডোয়েইন ব্র্যাভোকে বিশ্রাম দিয়ে ফের সুযোগ দেওয়া হয়েছে স্যাম কারানকে।

টসের সময় চারটি পরিবর্তনের কথা বললেও বিস্তারিত তথ্য দিতে পারেননি সঞ্জু স্যামসন। পরে দেখা গিয়েছে, চারটি নয়, পাঁচটি পরিবর্তন হয়েছে রাজস্থান রয়্যালস দলে। বাদ পড়েছেন মহীপাল লমরর, লিয়াম লিভিংস্টোন, রিয়ান পরাগ, ক্রিস মরিস ও কার্তিক ত্যাগী। দলে এসেছেন শিবম দুবে, গ্লেন ফিলিপস, আকাশ সিং, ডেভিড মিলার ও ময়াঙ্ক মার্কণ্ডে। মহেন্দ্র সিং ধোনি অবশ্য দলে পরিবর্তনের বিষয়ে বলেন, ঘনঘন ম্যাচ খেলতে হচ্ছে। সেজন্য স্বাভাবিকভাবেই অল্প কিছু পরিবর্তন। তবে সিএসকের উল্লেখযোগ্য পরিবর্তন বলতে আসিফকে দলে আনা। পরপর ম্যাচ থাকলে ছন্দে থাকা দুই অলরাউন্ডার ব্র্যাভো ও কারানকে ঘুরিয়ে-ফিরিয়ে এমনিতেই খেলানো হচ্ছে। প্রাধান্য দেওয়া হচ্ছে ব্র্যাভোকেই।

আইপিএলে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস পরস্পরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে ২৫ বার। ১৫টিতে জিতেছে সিএসকে, রাজস্থান রয়্যালস জিতেছে ১০টি ম্যাচে। ২০১৯ সালের আইপিএলে দুটি ম্যাচেই চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল। গত বছর আবার দুটি সাক্ষাতেই জয়লাভ করেছিল রাজস্থান রয়্যালস। এবারের আইপিএলে মুম্বইয়ে রাজস্থান রয়্যালসকে ৪৫ রানে হারায় চেন্নাই সুপার কিংস।

1
50852

চেন্নাই সুপার কিংস- ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ দু প্লেসি, মঈন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ুডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, শার্দুল ঠাকুর, কে এম আসিফ, জশ হ্যাজলউড

রাজস্থান রয়্যালস- এভিন লুইস, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিবম দুবে, গ্লেন ফিলিপস, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, আকাশ সিং, ময়াঙ্ক মার্কণ্ডে, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।

1
4-2021

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+