IPL 2021: আইপিএলে কেকেআরের বিরুদ্ধে রান তাড়া করার সিদ্ধান্ত রাজস্থান রয়্যালসের, দুটি দলে ৫ পরিবর্তন

আইপিএলের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল রাজস্থান রয়্যালস। শেষ চারে ওঠার জন্য কলকাতা নাইট রাইডার্সের কাছে লিগ পর্যায়ের এই শেষ ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজস্থান রয়্যালস দলে আজ চারটি পরিবর্তন করা হয়েছে। কলকাতা নাইট রাইডার্সে একটি পরিবর্তন, টিম সাউদির জায়গায় খেলছেন লকি ফার্গুসন।

কেকেআরের বিরুদ্ধে রান তাড়া করবে রাজস্থান রয়্যালস

আইপিএলে দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে ২৪ বার। কলকাতা নাইট রাইডার্স ১২টিতে জিতেছে, রাজস্থান ১১টিতে। ২০১৫ সালে কলকাতায় একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে রান তাড়া করেই কেকেআরকে ৬ উইকেটে হারিয়েছিল সঞ্জু স্যামসনের দল। গত বছরের আইপিএলে দুবাইয়ে দুবারই জিতেছিল কেকেআর। আজকের ম্যাচ জিতলেও রাজস্থান রয়্যালস প্লে অফে উঠতে পারবে না। বরং সঞ্জুরা সুবিধা করে দিতে পারেন মুম্বই ইন্ডিয়ান্সের। আজ যদি কেকেআর জিতে যায় তাহলে নেট রান রেটের দৌলতে শেষ চারে ওঠা একরকম নিশ্চিতই করে ফেলবে ইয়ন মর্গ্যানের দল। তবে নাইটরা হেরে গেলে কাল হিসেব কষে জয়ের জন্য ঝাঁপাতে পারবে মুম্বই ইন্ডিয়ান্স।

তবে চেন্নাই সুপার কিংসকে বড় ব্যবধানে হারিয়ে ক্ষীণ আশা জিইয়ে রেখেছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচে, নেট রান রেট মাইনাস (-) ০.০০১। মুম্বই ইন্ডিয়ান্সের পয়েন্ট ১৩ ম্যাচে ১২, নেট রান রেট মাইনাস (-) ০.০৪৮। মুম্বই যদি কাল হেরে যায় আর আজ কেকেআর হেরে যায় তাহলে আশা থাকবে পাঞ্জাব কিংসের। কিন্তু সেই সম্ভাবনা সুতোর উপরেই ঝুলছে। অঙ্কের সমীকরণে এখন যা অবস্থা তাতে যদি কেকেআর ১০০ রান করে, তাহলে ১১.১ ওভারের মাথায় হারলেও নাইটরা কিংসের চেয়ে এগিয়ে থাকবে।

টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন বলেন, শারজার উইকেটে বোলিং করা সহজ। এখানকার উইকেটের চরিত্র আবু ধাবি বা দুবাইয়ের চেয়ে আলাদা। ইয়ন মর্গ্যান স্পষ্ট করে দিয়েছেন, প্লে অফের সমীকরণের কথা না ভেবে লিগ পর্যায়ের শেষ ম্যাচ হিসেবেই এটিকে দেখছেন। টিম সাউদির জায়গায় লকি ফার্গুসন ফিট হয়ে দলে এলেও এই ম্যাচেও আন্দ্রে রাসেলকে পেল না কেকেআর।

1
50859

কলকাতা নাইট রাইডার্স- শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাকিব আল হাসান, সুনীল নারিন, লকি ফার্গুসন, শিবম মাভি, বরুণ চক্রবর্তী

রাজস্থান রয়্যালস- লিয়াম লিভিংস্টোন, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিবম দুবে, গ্লেন ফিলিপস, অনুজ রাওয়াত, ক্রিস মরিস, রাহুল তেওয়াটিয়া, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান

1
4-2021

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+