রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানকে জয় এনে দিলেন 'আনকোরা' গৌতম

রবিবাসরীয় আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৩ উইকেটে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস। রাজস্থানের হয়ে ম্যাচ উইনিং ইনিংস খেলেন কৃষ্ণাপ্পা গৌতম।

অবশেষে জয়ে সরণীতে ফিরল রাজস্থান রয়্যালস। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে ৩ উইকেটে হারিয়ে দিল অজিঙ্ক রাহানের দল। রাজস্থানের হয়ে ম্যাচ উইনিং ইনিংস খেলেন কৃষ্ণাপ্প গৌতম।

রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানকে জয় এনে দিলেন আনকোরা গৌতম

রবিবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে মুম্বই। শুরুতে এভিন লুইসের উইকেট হারালেও সূর্যকুমার যাদব এবং ঈশান কিষানের যুগলবন্দি মুম্বইকে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠতে সাহায্য করে। ৪৭ বলে ৭২ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। তাঁর ইনিংসটি সাজানো ছিল ছয়টি চার এবং ৩টি ছয় দিয়ে।

সূর্যকুমারের সঙ্গে তাল মিলিয়ে ঝোড়ো ব্যাটিং করেন কিষানও। চারটি চার এবং তিনটি ছয়ের সৌজন্যে ৪২ বলে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। এই দুই ব্যাটসম্যান ছাড়া কোনও মুম্বই ব্যাটসম্যানই এ দিন বিশেষ কিছু করতে পারেননি। অধিনায়ক রোহিত শর্মা রানের খাতা না খুলেই ফেরেন প্যাভিলিয়ন। পাণ্ডিয়া ভাইরাও ব্যাট হাতে নিজেদের ঝলক দেখাতে ব্যর্থ হন। ৭ রান করেন ক্রুণাল পাণ্ডিয়া এবং ৪ রানে প্যাভিলিয়নে ফেরেন হার্দিক। ক্যারিবিয়ান তারকা কিরণ পোলার্ড করেন অপরাজিত ২২।

রাজস্থানের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন জোফ্রে আর্চার। দু'টি উইকেট নেন গত ম্যাচে দলে সুযোগ না পাওয়া ধবল কুলকার্নি। একটি শিকার জয়দেব উনাদকাটের।

মুম্বইয়ের দেওয়া ১৬৮ রানের টার্গেটকে সামনে রেখে শুরু থেকেই ছন্দে দেখায় রাজস্থানের ব্যাটসম্যানদের। কিন্তু ক্ষনিকের ভুলে প্রথম ছয় ওভারের মধ্যেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক অজিঙ্ক রাহানে(১৪) এবং রাহুল ত্রিপাঠী(৯)।
দলের অন্যতম দুই সেরা ব্যাটসম্যান আউট হলেও রাজস্থানকে নির্ভরতা দেন সঞ্জু স্যামসন এবং বেন স্টোকস। ৩৯ বলে ৫২ রানের ইনিংস খেলেন সঞ্জু। স্টোক্স খেলেন ২৭ বলে ৪০ রানের ইনিংস। মূলত এই দুই জনের ব্যাটিংই দৃঢ় ভীতের উপর দাঁড় করিয়ে দেয় রাজস্থানের ইনিংসকে।

তবে পুরো কাজ সম্পূর্ণ করতে পারেননি এদের কেউই। এই দুই ক্রিকেটার প্যাভিলিয়নে ফেরেন তখনও জয়ের জন্য অনেকটা রাস্তা অতিক্রম করতে হত রাজস্থানকে। আর সেই কাজটাই করে দেখালেন ম্যাচের নায়ক কৃষ্ণপ্পা গৌতম। তাঁর খেলা ১১ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে দু'বল বাকি থাকতেই জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান রয়্যালস। গৌতমের ইনিংসটি সাজানো ছিল ৪টি চার এবং দু'টি ছয় দিয়ে। ম্যাচ জিতিয়ে যখন প্যাভিলিয়নে ফিরেন গৌতম তখন তাঁর নামের পাশে স্ট্রাইকরেট ৩০০। এক জন টেলেন্ডার হয়েও যে ভাবে এ দিনের ম্যাচে ব্যাট করলেন তিনি, তাতে অদূর ভবিষ্যতে গৌতমকে ব্যাটিং অর্ডারের উপরের দিকে উঠে আসতে দেখলে অবাক হওয়ার থাকবে না।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এ দিন দু'টি করে উইকেট নেন যশপ্রীত বুমরা এবং হার্দিক পাণ্ডিয়া, একটি করে শিকার মিচেল ম্যাকলানেঘান, ক্রুণাল পাণ্ডিয়া এবং মুস্তাফিজুর রহমানের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+