শিখর ধাওয়ানের পরিবর্তে ওপেনে কে, উঠে আসছে কার নাম?
শিখর ধাওয়ানের পরিবর্তে ওপেনে কে, উঠে আসছে কার নাম?
চোটগ্রস্ত শিখর ধাওয়ানের পরিবর্তে টিম ইন্ডিয়ার ওপেনিং স্লটে রোহিত শর্মার সঙ্গে কেএল রাহুলই বেস্ট চয়েজ ক্রিকেট বিশেষজ্ঞদের।

বিশ্বকাপের প্রায় এক মাস আগে শেষ হওয়া আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে প্রতি ম্যাচেই ওপেন করেন ভারতের এই ডান-হাতি ব্যাটসম্যান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক রাহুল (৫৯৩) আইপিএলে একটি সেঞ্চুরি ও ছয়টি হাফ সেঞ্চুরি করেন। গোটা টুর্নামেন্টে তাঁর ব্যাটিং গড় ছিল ৫৩.৯০।
অন্যদিকে, ওয়ান ডে-তে ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে সাতটা ম্যাচে ওপেনিং স্লটে নেমেছেন এই দক্ষিণী ক্রিকেটার। এবং তিনি সফলও হয়েছেন। পরিসংখ্যান বলছে, ওই সাতটি ম্যাচে ৫৬-র ব্যাটিং গড়ে ২৮০ রান করেছেন রাহুল। তারই মধ্যে একটি শতরান ও দুটি অর্ধ-শতরানও হাঁকিয়েছেন এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা কম্পোজড ক্রিকেটার।
তাই শিখর ধাওয়ান চোট পাওয়ার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে কেএল রাহুল ছাড়া ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে আর কোনো অপশান নেই বলেও মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications