Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India vs Sri Lanka: স্যামসন ছিটকে গিয়েছেন, আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় কেকেআরের এই প্রাক্তনী

মুম্বইয়ে প্রথম টি ২০ আন্তর্জাতিকে ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন সঞ্জু স্যামসন। যা তাঁকে ছিটকে দিল গোটা সিরিজ থেকেই। স্যামসন প্রথম ম্যাচে উইকেটকিপিং না করলেও তাঁর পরিবর্ত হিসেবে ডাক পেয়েছেন জিতেশ শর্মা। অবশ্য পুনেতে নিজের মাঠেই আজ আন্তর্জাতিক অভিষেক হতে চলেছে রাহুল ত্রিপাঠীর।

স্যামসনের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে রাহুল

স্যামসনের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে রাহুল

রাহুল ত্রিপাঠী অনেকদিন ধরেই ভারতীয় দলের সঙ্গে থাকছেন। চলতি সিরিজের দলেও প্রথম থেকেই রয়েছেন। ঈশান কিষাণ যেখানে কিপিং করছেন সেখানে জিতেশ এসেই আজ ভারতের একাদশে ঢুকে পড়বেন, এমনটা কেউই ভাবছেন না। ত্রিপাঠীর জন্ম ঝাড়খণ্ডে। কিন্তু খেলেন মহারাষ্ট্রের হয়েই। আজ ভারতের ম্যাচ রয়েছে পুনের সেই এমসিএ স্টেডিয়ামেই। ঘরের মাঠে তাই আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় রাহুল। আগের ম্যাচেই আন্তর্জাতিক অভিষেকে চমক দেখিয়েছেন কেকেআরের আরেক প্রাক্তনী শিবম মাভি। আজ তাহলে কি রাহুলের দিন হতে চলেছে?

আইপিএলে দারুণ পারফরম্যান্স

আইপিএলে দারুণ পারফরম্যান্স

রাহুল ত্রিপাঠী গত মরশুমে আইপিএল খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। মিডল অর্ডারে তিনি সঞ্জু স্যামসনের জায়গা ভরাট করার পক্ষে সবচেয়ে আদর্শ। গত আইপিএলে ১৬০-এর কাছাকাছি স্ট্রাইক রেট রেখে ত্রিপাঠী ৪১৩ রান করেছেন। ২০১৭ সালে তিনি প্রথমবার আইপিএলের আসরে ছিলেন রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে। এরপর ৩ কোটি ৪০ লক্ষ টাকায় তাঁকে কেনে রাজস্থান রয়্যালস, সেখানে কাটিয়েছেন দুই মরশুম। ২০২০ সালে তাঁকে ৬০ লক্ষ টাকায় কেনে কলকাতা নাইট রাইডার্স। ২০২১ সালেও কেকেআরে খেলেন। গত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সফল। এবারের আইপিএলের জন্যও তাঁকে ধরে রাখে নিজামের শহর।

মহারাষ্ট্রের হয়েই ঘরোয়া ক্রিকেটে

মহারাষ্ট্রের হয়েই ঘরোয়া ক্রিকেটে

রাহুল ত্রিপাঠীর বাবা সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তিনি উত্তরপ্রদেশের হয়ে জুনিয়র ক্রিকেট ও বিশ্ববিদ্যালয় স্তর অবধি খেলেছেন। বাবার দেখানো পথেই ক্রিকেটে আসা রাহুলের। কর্মসূত্রে বাবা বদলি হয়ে যান পুনেতে। সেখানেই ডেকান জিমখানায় ক্রিকেট প্রতিভার বিকাশ ঘটতে থাকে ত্রিপাঠীর। মহারাষ্ট্রের হয়ে রঞ্জি অভিষেক ২০১২ সালের ডিসেম্বরে, বরোদার বিরুদ্ধে। এরপর থেকে ফিরে তাকাতে হয়নি। মহারাষ্ট্রের হয়ে ২০১৮-১৯ মরশুমে সর্বাধিক রান সংগ্রহকারীও হয়েছেন।

একনজরে টি ২০ কেরিয়ার

একনজরে টি ২০ কেরিয়ার

১২৫টি টি ২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে রাহুল ত্রিপাঠীর। ১২১টি ইনিংসে ২৮০১ রান করেছেন। ১৭টি অর্ধশতরান রয়েছে। ১২টি উইকেটও নিয়েছেন। আইপিএলে রাহুল ৭৬ ম্যাচে ১৭৯৮ রান করেছেন। ১০টি হাফ সেঞ্চুরি রয়েছে। ২০১৭-র আইপিএলে ১৪ ম্যাচে ৩৯১ রান করেন। ২০১৮ ও ২০১৯ সালে যথাক্রমে ১২ ও ৮ ম্যাচে তাঁর রান ছিল ২২৬ ও ১৪১। ২০২০ সালের আইপিএলে ১১ ম্যাচে ২৩০ ও ২০২১ সালে ১৭ ম্যাচে ৩৯৭ রান করেন। গত আইপিএলে তিনটি হাফ সেঞ্চুরি-সহ ১৪ ম্যাচে ত্রিপাঠী ৪১৩ রান করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+