ভিডিও: ২ বলে ১২, পাঞ্জাবের বিরুদ্ধে অবিশ্বাস্য পারফরম্যান্সে ধোনির সঙ্গে একই আসনে জায়গা করে নিলেন তেওয়াটিয়া

ভিডিও: ২ বলে ১২, পাঞ্জাবের বিরুদ্ধে অবিশ্বাস্য পারফরম্যান্সে ধোনির সঙ্গে একই আসনে জায়গা করে নিলেন তেওয়াটিয়া

প্রায় হেরে যাওয়া একটা ম্যাচে গুজরাত টাইটান্সকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছে রাহুল তেওয়াটিয়া। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জিততে শেষ দুই বলে ১২ রান প্রয়োজন ছিল গুজরাতের। মানসিকভাবে এই পরিস্থিতিতে যখন অনেকেই হাল ছেড়ে দেন সেখানে কিছু জন থাকেন যাঁরা শেষ মুহূর্ত পর্যন্ত চোখে চোখ রেখে লড়াইয়ের কথা বলেই। তাঁদেরই একজন এই তেওয়াটিয়া। শেষ দুই বলে ওডেন স্মিথকে যে ভাবে মাঠের বাইরে ফেলে দলকে জয় এনে দিলেন তাতে অভিভূত টাইটানসে তাঁর সতীর্থ থেকে শুরু ক্রিকেট প্রেমী প্রত্যেকেই।

ভিডিও: ২ বলে ১২, পাঞ্জাবের বিরুদ্ধে অবিশ্বাস্য পারফরম্যান্সে ধোনির সঙ্গে একই আসনে জায়গা করে নিলেন তেওয়াটিয়া

তেওয়াটিয়ার শেষ দুই বলে অবিশ্বাস্য ম্যাচ ছিনিয়ে আনা শট দেখে আনন্দ এবং হতবাকের এক মিশ্র অনুভূতি ধরা পড়ে গুজরাতের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার মুখে। এক গাল হাসি নিয়ে হা করে সেই অতিসংক্ষিপ্ত ইনিংস দেখছিলেন জুনিয়ার পাণ্ডিয়া।

জিততে হলে গুজরাত টাইটানসের প্রয়োজন ছিল শেষ ওভারে ১৯ রান। প্রথম চার বল থেকে আসে মাত্র ৭ রান। কিন্তু শেষ দুই বলে পুরো ছবিটা যে এই রকম ভাবে বদলে যাদে তা বুঝতে পারেননি কেউই। ম্যাচের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে বহু আলোচিত শেষ দুই বলে তেওয়াটিয়ার দু'টি ছয় মারা ভিডিও।

রাহুল তেওয়াটিয়ার শেষ দুই বলে দু'টি ছয় তাঁকে জায়গা করে দিল মহেন্দ্র সিং ধোনির পাশে। ২০১৬ সালে রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে খেলার সময়ে একই প্রতিপক্ষের বিরুদ্ধে শেষ দুই বলে দুই ছয় মেরে দলকে জিতিয়েছিলেন মাহি।

পাশাপাশি নাটাগরিকরা সোশ্যাল মিডিয়ায় এই ইনিংস দেখে হার্দিক পাণ্ডিয়ার অবাক হওয়ার অভিব্যক্তির একটি ছবি নিয়েও একাধিক পোস্ট করেন। এক জন লেখেন, 'পাগলামি দেখার পর আপনি যেমনটা রিয়্যাক্ট করেন।'

অপর জন লেখেন, 'হার্দিক বিশ্বাসই করতে পারছে না যে ওর দল জিতেছে।' আর একটি টুইট অ্যাকাউন্ট থেকে লেখা হয়, 'তেওয়াটিয়া ম্যাচ জেতানোর পর অবিশ্বাস্যে হার্দিক স্তম্ভিত হয়ে গিয়েছে।'

রাহুল তেওয়াটিয়ার সৌজন্যে এই ম্যাচ জিতে আইপিএল সার্কিটে প্রথমবার পা রেখেই শুরুর তিন ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করে ফেলল গুজরাত টাইটানস। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন দল দ্বিতীয় স্থানে পৌঁছে গেল ছয় পয়েন্ট নিয়ে। চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে নাইট রাইডার্স রয়েছে প্রথম স্থানে। নেট রান রেটের বিচারে এগিয়ে রয়েছে নাইটরা। চার ম্যাচে দু'টি হার এবং দু'টি জয় নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে পাঞ্জাব কিংস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+