'রাহুল, নাম তো শুনা হোগা', কেকেআর নায়ক ত্রিপাঠীকে চেঁচিয়ে বললেন মালিক শাহরুখ

'রাহুল, নাম তো শুনা হোগা', কেকেআর নায়ক ত্রিপাঠীকে চেঁচিয়ে বললেন মালিক শাহরুখ

ফিরে এল বিশের দশক। আরও একবার ভাইরাল হল 'রাহুল, নাম তো শুনা হোগা'!

চার ম্যাচ পর আইপিএল ২০২০-তে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সিতে ওপেন করার সুযোগ পেয়ে নিজে প্রমাণ করেছেন রাহুল ত্রিপাঠী। তাঁর ব্যাটে ভর করেই কঠিন ম্যাচে এমএস ধোনির সিএসকে-র বিরুদ্ধে জয় হাসিল করেছেন দীনেশ কার্তিকরা। মাঠে বসে দলের সেই জয় উপভোগ করেছেন মালিক তথা বলিউড বাদশা শাহরুখ খান। আনন্দে আত্মহারা হয়ে কেকেআর নায়ক রাহুল ত্রিপাঠীর উদ্দেশে চেঁচিয়ে কী বললেন কিং খান, তা জেনে নেওয়া যাক।

আনন্দে আত্মহারা বাদশা

আনন্দে আত্মহারা বাদশা

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ১০ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দলের সেই জয় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন কেকেআর মালিক তথা বলিউড বাদশা শাহরুখ খান। ম্যাচ শেষের পর আনন্দে আত্মহারা হয়েছেন কিং খান।

ব্যালকনি থেকে ফ্লাইং কিস এবং...

ব্যালকনি থেকে ফ্লাইং কিস এবং...

বরাবরই আবেগপ্রবণ শাহরুখ খান সিএসকে-র বিরুদ্ধে কেকেআরের অসাধারণ জয়ের পর নিজেকে ধরে রাখতে পারেননি। মাঠ ভর্তি পরিচিত পরিবেশ না পেয়েও ম্যাচ শেষে কেকেআর ক্রিকেটারদের হাততালি দিয়ে অভিবাদন জানালেন কিং খান। ফ্লাইং কিস দিলেন জয়ের নায়ক রাহুল ত্রিপাঠীকে।

নাম তো শুনা হোগা

নাম তো শুনা হোগা

সিএসকে-র বিরুদ্ধে ৫১ বলে ৮১ রানের অনবদ্য ইনিংস খেলেছেন কেকেআরের রাহুল ত্রিপাঠী। সেই পারফম্যান্স দেখে নিজের জনপ্রিয় সিনেমার কথা মনে পড়ে যায় শাহরুখ খানের। মনে পড়ে যায় জনপ্রিয় 'রাহুল নাম তো শুনা হোগা' সংলাপ। জয়ের আনন্দে মিলেমিশে একাকার হয়ে যায় দুধ এবং ঘোল। ম্যাচ শেষে পুরস্কার নিতে আসা কেকেআর নায়ক রাহুল ত্রিপাঠীর উদ্দেশে চেঁচিয়ে একই সংলাপ বলেন কিং খান।

মুখরিত টুইটার

মাঠেই থেমে থাকেনি শাহরুখ খানের উচ্ছ্বাস। এরপর সোশ্যাল মিডিয়াতেও ঝড় তুলেছেন কেকেআরের মালিক। রাহুল ত্রিপাঠীতে মজে গিয়েছেন শাহরুখ। লিখেছেন, 'নাম তো শুনা থা... কাম উসসে ভি কামাল হ্যায়'। কিছু রান কম হলেও বোলাররা দারুণ পারফর্ম করেছেন বলেও জানিয়েছেন কেকেআরের সর্বেসর্বা। শাহরুখ খানের সামনে খেলাটা তাঁর কাছে স্বপ্ন বলে জানিয়েছেন ত্রিপাঠী।

কেকেআরের টুইট

শাহরুখ খান এবং রাহুল ত্রিপাঠীকে নিয়ে দুর্দান্ত টুইট করেছে কেকেআর। কিং খানের পোজে দাঁড়িয়ে থাকা ত্রিপাঠীর ছবি পোস্ট করে দীনেশ কার্তিক শিবির লিখেছে, 'জিস ফিল্ম মে রাহুল হো, ওয়ো সুপারহিট হি হোতি হ্যায়'! বক্তব্য সঠিক বলে জানিয়েছেন শাহরুখ খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+