Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাহুল, জুরেল ও জাদেজার সেঞ্চুরি! আমেদাবাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রানের পাহাড়ে ভারত

আমেদাবাদেই দুই টেস্টের সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পথে। আজ দ্বিতীয় দিনের শেষে ভারতের লিড ২৮৬ রানের, হাতে পাঁচ উইকেট।

এদিন শতরান হাঁকালেন লোকেশ রাহুল, ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজা। ভারতের সহ অধিনায়ক জাড্ডু অপরাজিতও রয়েছেন। অর্ধশতরান হাঁকিয়ে নজির গড়েছেন ভারত অধিনায়ক শুভমান গিল।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ১৬২ রানের জবাবে ভারতের স্কোর আপাতত ৫ উইকেটে ৪৪৮। প্রথম দিনের শেষে ভারত ২ উইকেট হারিয়ে ১২১ রান তুলেছিল। রাহুল ৫৩ ও গিল ১৮ রানে অপরাজিত ছিলেন। পাঁচটি চারের সাহায্যে ব্যক্তিগত ৫০ রানে শুভমান প্যাভিলিয়নের রাস্তা ধরেন। অধিনায়ক হিসেবে দেশে ও বিদেশে প্রথম টেস্টে অর্ধশতরান করার নিরিখে গিল রইলেন চার নম্বরে। বিজয় হাজারে, সুনীল গাভাসকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরেই।

২০১৬ সালের পর দেশের মাটিতে প্রথম টেস্ট শতরান পেলেন লোকেশ রাহুল, টেস্ট কেরিয়ারে ১১ নম্বর সেঞ্চুরিটি রাহুল হাঁকালেন এদিন। তিনি ১২টি চারের সাহায্যে করলেন ১০০। ওপেনার হিসেবে এটি তাঁর দশম টেস্ট শতরান। এই নিরিখে আপাতত তিনি রইলেন সুনীল গাভাসকর (৩৩), বীরেন্দ্র শেহওয়াগ (২২), মুরলী বিজয় (১২)-এর পরেই।

ধ্রুব জুরেল সুযোগ পেয়েছেন ঋষভ পন্থ না থাকায়। সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে জুরেল চলতি টেস্টে পেলেন তাঁর কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিটি। জুরেলের ১২৫ রানের ইনিংসে রয়েছে ১৫টি চার ও তিনটি ছয়। চলতি টেস্ট-সহ শেষ তিনটি টেস্টে দ্বিতীয় শতরানটি এদিন হাঁকালেন জাদেজা। তিনি ম্যাঞ্চেস্টার টেস্টে দ্বিতীয় ইনিংসে ১০৭ রানে অপরাজিত ছিলেন। কেরিয়ারের ষষ্ঠ টেস্ট শতরানটি পূর্ণ করে জাদেজা অপরাজিত আছেন ১০৪ রানে। মেরেছেন ৬টি চার ও পাঁচটি ছয়। ওয়াশিংটন সুন্দর ৯ রানে ক্রিজে রয়েছেন। রস্টন চেজ ২টি এবং জে়ডেন সিলস, জোমেল ওয়ারিকান ও খারি পিয়ের একটি করে উইকেট দখল করেছেন।

চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার ভারতের তিনজন ব্যাটার এক ইনিংসে শতরান হাঁকালেন। গত জুনে লিডস ও জুলাইয়ে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ব্যাটার এক ইনিংসে সেঞ্চুরি হাঁকান। তারপর ফের এমনটা হলো এদিন। দেশের মাটিতে শেষবার ভারতের এক ইনিংসে তিন সেঞ্চুরিয়নের দেখা মিলেছিল ২০১৮ সালে, রাজকোটে ওয়েস্ট ইন্ডিজেরই বিরুদ্ধে। খুব অঘটন না ঘটলে চলতি টেস্টটি শেষ হয়ে যেতে পারে চার দিনেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+