Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rahul Dravid: বাপ কা বেটা! সমিতের খেলায় দ্রাবিড়ের ছায়া, বড় রান করে দলকেও জেতালেন, দেখুন ভিডিও

একটা প্রবাদ বাক্য আছে বাপ কা বেটা! অর্থ্যাত বাবার মতোই ছেলে। দক্ষিণ আফ্রিকার মাটিতে যখন বিরাট-রোহিতদের টেস্টের জন্য প্রস্তু করছেন রাহুল দ্রাবিড়, তখন ভারতের মাটিতে ব্যাট রাজ্যদলকে জেতাচ্ছেন দ্রাবিড় টু। সমিত দ্রাবিড়। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের বড় ছেলে। কর্নাটকের হয়ে এখন অনূর্ধ্ব-১৯ কোচবিবার ট্রফিতে খেলছেন। এই বয়সেই ভারতীয় ক্রিকেটে নিজের পরিচিতি তৈরি করেছেন।

অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার হলে কী হবে? সমিতের ব্যাটিংয়ে এখন থেকেই অনেকে দ্রাবিড়ের ছায়া দেখতে পাচ্ছেন। কোচবিহার ট্রফির ম্যাচে সমিতের ব্যাটিংয়ের যে ভিডিও সোশাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ব্যাকফুট ও ফ্রন্টফুটে সমানভাবে স্বাচ্ছন্দ্য সামিত। রাহুল পুত্রের ৯৮ রানের ইনিংস ১৩টি চার ও ১টি ছক্কা দিয়ে সাজানো ছিল।

Rahul Dravid

কিন্তু মাত্র ২ রানের জন্য শতরান হাতছাড়া হয়। সেই আফশোস থাকলেও, এখন থেকেই বাবার মতো মিডল অর্ডারে দলকে ভরসা যোগাচ্ছে সমিত। সমিতের এই ইনিংসের পর চর্চা শুরু হয়ে গিয়েছে তাঁকে নিয়ে। অনেকেই তাঁকে দ্রাবিড় টু বলেও উল্লেখ করতে শুরু করেছেন।

এদিকে আগে ব্যাট করে জম্মু-কাশ্মীরের প্রথম ইনিংস মাত্র ১৭০ রানে শেষ হয়ে যায়। প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪০০ রানের ডিক্লেয়ার দেয় কর্নাটক। দ্বিতীয় ইনিংসে ২০০ রানে অল আউট হয়ে যায় জম্মু ও কাশ্মীর। ফলে ইনিংস ও ১৩০ রানে জেতে কর্নাটক।

কর্নাটকের আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করেনি। যার ফলে জম্মু-কাশ্মীর এক ইনিংসের ব্যবধানে হেরে যায়। বিশ্বকাপের পর যখন দ্রাবিড় ছুটি পেয়েছিলেন, সেই সময় স্ত্রী বিজেতার সঙ্গে মহীশূরে ছেলে সমিতের খেলা দেখতে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছিল।

বিশ্বকাপের পর এবং দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন দ্য ওয়াল। আর সেইসময় ছেলে সমিতের খেলা দেখতে মাঠে হাজির হলেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। সঙ্গে ছিলেন স্ত্রী বিজেতাও। মাঠের বাইরে বসে তাঁরা ছেলের খেলা দেখেন।


এমনিতে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য ভারতীয় দলের হেড কোচ হতে চাননি। কারণ টিম ইন্ডিয়ার সঙ্গে তাঁকে নিয়মিত বিভিন্ন জায়গায় যেতে হয়। সমিতের রক্তেই ব্যাটিং। তাই বাবার ছায়া তাঁর ব্যাটিংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকে।ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া পারফৱম্যান্স করলে আগামী দিনে জাতীয় দলের দরজাও খুলবে তাঁর জন্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+